SIR WB: ২৮ ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকায় নাম সকলের; তালিকায় কীভাবে নাম ভাগের সম্ভাবনা?

People's Reporter: কমিশন সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ বন্ধ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে তাতে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম তিনটি বিভাগে ভাগ করে প্রকাশ করা হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারফাইল ছবি - সংগৃহীত
Published on

আগামীকাল ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা। জানা গেছে এই তালিকায় নাম থাকবে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের। অর্থাৎ প্রাথমিকভাবে স্ক্রুটিনির পর মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা যে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল তা ছাড়া বাকি সকলেরই নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। যদিও যেহেতু এখনও পর্যন্ত সব নথি যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি তাই এই তালিকাকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ বন্ধ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে তাতে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম তিনটি বিভাগে ভাগ করে প্রকাশ করা হবে। যাদের নাম থাকবে তাদের নামের পাশে ‘অ্যাপ্রুভড’ লেখা থাকবে। যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকবে এবং যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাজুডিকেশন’।

যদিও এই তালিকাও চূড়ান্ত নয় বলেই জানা গেছে। কারণ যাদের নাম খসড়া তালিকায় বাদ ছিল এবং এখনও যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে ‘অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। ভোট ঘোষণা এবং মনোনয়ন জমা দেবার দিন পর্যন্ত সাপ্লিমেন্ট ভোটার তালিকা প্রকাশ করতে থাকবে নির্বাচন কমিশন। সেই তালিকাকেই চূড়ান্ত ধরে ভোটগ্রহণ হবে। অর্থাৎ ভোট গ্রহণ যদি ৩ দফায় হয় সেক্ষেত্রে প্রত্যেক দফায় মনোনয়ন জমা দেবার শেষ দিন পর্যন্ত সেই সেই কেন্দ্রের সাপ্লিমেন্ট তালিকা প্রকাশিত হবে।

কমিশনের সূত্র অনুযায়ী, এসআইআর ঘোষণার সময় রাজ্যের ভোটার তালিকায় নাম ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের। খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ যাবার পর ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। এখনও পর্যন্ত বিচারাধীন যে ৬০ লক্ষের মত নাম আছে তাদের নথি যাচাইয়ের পরেই সেই নামগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিএমঅফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে এসআইআর-এর চূড়ান্ত তালিকা দেখা যাবে। এছাড়াও কমিশন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েও ভোটাররা বাড়ি বসেই এই তথ্য যাচাই করে নিতে পারবেন। তবে আগামীকাল কখন থেকে এবং কোন কোন ওয়েবসাইটে এই তথ্য দেখা যাবে তা এখনও জানায়নি কমিশন। আশা করা হচ্ছে আজই এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে।  

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
SIR WB: পাঁচ জেলায় ১৫–২০% ভুয়ো নথি আপলোড; চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
SIR প্রক্রিয়া কার্যত মানুষের বিরুদ্ধে যুদ্ধ; বাতিল করে পুনর্বিবেচনার দাবি CPIM সাধারণ সম্পাদক বেবীর

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in