রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা দল
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা দলছবি সংগৃহীত

Ranji Trophy: সার্ভিসেসকে চূর্ণ করে ৭ পয়েন্ট, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

People's Reporter: রবিবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলার দরকার ছিল দুই উইকেট। কল্যাণীতে সার্ভিসেসকে ফলো-অন করানোর পর তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে আট উইকেট তুলে নেয় অভিমন্যু ঈশ্বরণের দল।
Published on

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অপরাজেয় বাংলা। কল্যাণীতে আজ চতুর্থ দিনে খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইনিংস ও ৪৬ রানে সার্ভিসেসকে উড়িয়ে দিল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল। চলতি রঞ্জি ট্রফিতে এটি বাংলার চতুর্থ জয়।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের স্কোর ছিল ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১। আজ তাদের ইনিংস শেষ হয় ৭৫ ওভারে ২৮৭ রানে। জয়ন্ত গয়াত অপরাজিত থাকেন ৬৮ বলে ৬৮ রান করে। এদিন সার্ভিসেসের শেষ উইকেট দুটি তুলে নেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ।

মহম্মদ শামি আজ আর বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৬ ওভার, ৩ মেডেন, ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট। মুকেশ কুমার ৫টি মেডেন-সহ ১৭ ওভারে ৫৬ রান খরচ করে পেলেন ২ উইকেট। সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ ও শাহবাজ পেয়েছেন ১টি করে উইকেট। ম্যাচের সেরা সুদীপ চট্টোপাধ্যায়।

কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে এলিট গ্রুপ সি-র শীর্ষে থাকা বাংলা (৬ ম্যাচে ৩০ পয়েন্ট)। লাহলিতে স্পিন সহায়ক উইকেটে বাংলা একাদশে যে পরিবর্তন আসবে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন অধিনায়ক অভিমন্যু।

রবিবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলার দরকার ছিল দুই উইকেট। কল্যাণীতে সার্ভিসেসকে ফলো-অন করানোর পর তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে আট উইকেট তুলে নেয় অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে ১৪ বার শামি ইনিংসে পাঁচ উইকেট পেলেন।

বাংলার প্রথম ইনিংসে ৫১৯ রানের জবাবে তৃতীয় দিন সকালে সার্ভিসেসের প্রথম ইনিংস শেষ হয় ৫৩.৫ ওভারে ১৮৬ রানে। ফলো-অনে বাধ্য হয়ে তৃতীয় দিনের শেষে সার্ভিসেসের স্কোর ছিল ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা দল
Ranji Trophy: 'এটাই আমার কাজ' - বাংলাকে জিতিয়ে নির্বাচকদের কড়া জবাব মহম্মদ শামির!
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা দল
ICC T20 WC 26: ৮ স্টেডিয়ামে ২০ দেশের লড়াই! একনজরে ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in