Novak Djokovic: ফের আটক জোকোভিচ, রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত

শুক্রবার দ্বিতীয় বার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এরপর বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকাকে সার্বিয়া ফেরানো না হলেও ফের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচফাইল চিত্র সংগৃহীত
Published on

শুক্রবার দ্বিতীয় বার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এরপর বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকাকে সার্বিয়া ফেরানো না হলেও ফের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকেই আইনি লড়াই লড়তে হবে তাঁকে। রবিবার মামলার চূড়ান্ত শুনানি রয়েছে। তার আগে মেলবোর্নের একটি বাড়িতে আটকে থাকা জকোভিচকে শনিবার অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের সামনে সাক্ষাৎকার দিতে হবে।

শনিবার জোকারের দেওয়া সাক্ষাৎকারের ওপর নির্ভর করবে তিনি অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন কিনা। মেডিক্যাল প্যানেলের বিশেষ ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে আসা জকোভিচ মেলবোর্নে পা ফেলার পর থেকেই অস্ট্রেলিয়া সরকারের তোপের মুখে পড়েন। প্রথমে ভিসা বাতিল করে মেলবোর্ন বিমান বন্দরেই আটকে রাখা হয় তাঁকে। আইনি ব্যবস্থা নিয়ে গত সোমবার কোর্টে জিতলেও শুক্রবার অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে দ্বিতীয়বারের জন্য বাতিল করেন জকোভিচের ভিসা।

রবিবার সকালে মেলবোর্নের ফেডেরাল কোর্টে জোকোভিচের শুনানি শুরু হবে। তাঁর আইনজীবীর দফতর থেকে জোকোভিচ সেই মামলার দিকে নজর রাখতে পারবেন। তবে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের দুই আধিকারিক সবসময় তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।

ন'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এবং নাদাল ও ফেডেরারের সাথে যৌথভাবে সর্বোচ্চ ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ আদৌ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। শীর্ষ বাছাই জোকারের টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। সোশ্যাল মিডিয়াতে এই ইস্যুতে চলছে সমালোচনা। জকোভিচের পাশে দাঁড়িয়ে সার্বিয়ান প্রেসিডেন্ট ইনস্টাগ্রামে বলেন, "আপনি যদি নোভাক জোকোভিচকে মেলবোর্নে দশম ট্রফির জন্য নিষিদ্ধ করতে চান তাহলে কেন আপনি তাকে অবিলম্বে ফিরিয়ে দেননি, কেন আপনি তাকে বলেননি 'ভিসা পাওয়া অসম্ভব'?"

শনিবার জোকারের চরম প্রতিপক্ষ স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল অবশ্য বলেছেন, "অস্ট্রেলিয়ান ওপেন যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।অস্ট্রেলিয়ান ওপেন তাকে (জকোভিচ) নিয়ে বা তাকে ছাড়াই একটি দুর্দান্ত অস্ট্রেলিয়ান ওপেন হবে।"

ডিফেন্ডিং অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা জোকোভিচের কাহিনীকে "দুর্ভাগ্যজনক" এবং "দুঃখজনক" বলে অভিহিত করেছেন।

বিশ্বের বিশ্বের চার নম্বর স্টেফানোস সিটসিপাস এই সপ্তাহের শুরুতে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এবং প্রতিদ্বন্দ্বীকে সমালোচনা করে বলেছিলেন যে "তিনি (জকোভিচ) নিজের নিয়মে খেলছেন"। কিন্তু শনিবার তিনি এই ইস্যুতে আবারও জড়াতে নারাজ। গ্রীক তারকা বলেন, "আমি এখানে টেনিস নিয়ে কথা বলতে এসেছি, নোভাক জোকোভিচ নয়। "

নোভাক জোকোভিচ
Australian Open: দ্বিতীয়বার ভিসা বাতিল নোভাক জকোভিচের, অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সম্ভাবনা ক্ষীণ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in