ISL: প্রথম ম্যাচে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু ইষ্টবেঙ্গলের

People's Reporter: জানুয়ারি মাসে দিল্লিতে ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে ১৪টি ক্লাবের প্রতিনিধিদের বৈঠকের পর লিগের দিনক্ষণ ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী।
প্রথম ম্যাচে জয়ের পর ইষ্টবেঙ্গলের ফুটবলাররা
প্রথম ম্যাচে জয়ের পর ইষ্টবেঙ্গলের ফুটবলাররাছবি ইষ্টবেঙ্গল এফসি এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট
Published on

জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল।। সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো টিম লাল হলুদ। জোড়া গোলই করলেন নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজ়াজারি। যদিও জয়ের ব্যবধান অনেক বাড়তে পারত।

প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে মিগুয়েলে ঠিকানা লেখা সেন্টারে হেড করেন নন্দ। কিন্তু পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায় বল।

খেলার ১৫ মিনিটে দারুণ ক্রস বাড়িয়েছিলেন বিপিন। কিন্তু জায়গায় ছিলেন না রশিদ। বল চলে যায় বিপক্ষের পায়ে।

৩৬ মিনিটে বক্সের বাইরে ডানদিকে বল পেয়ে দূরপাল্লার শট নেন রশিদ। কিন্তু বল পোস্ট লেগে ফিরে আসে।

৩৯ মিনিটে বাঁদিক থেকে মিগুয়েলের ঠিকানা লেখা সেন্টারে হেড করেন নন্দ। কিন্তু পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল বল। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে বিপিনের পাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসুফ এজ়াজারি।

তার ৬ মিনিট পরে ৭১ মিনিটে ফের গোল করেন ইউসুফ। ৬ মিনিট অতিরিক্ত সময়ে গোল করেন মুগেল। জিতেই মাঠ ছাড়ে টিম লাল হলুদ। আই এসএল ইতিহাসে এই প্রথম জয় দিয়ে অভিযান শুরু টিম লাল হলুদের।

দীর্ঘ টালবাহানার পর এবারের আইএসএল শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারী। জানুয়ারি মাসে দিল্লিতে ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে ১৪টি ক্লাবের প্রতিনিধিদের বৈঠকের পর লিগের দিনক্ষণ ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী।

এবারের আইএসএল প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছিলেন, 'কোর্টের সমস্যার জন্য আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে কেন্দ্রীয় সরকার, এআইএফএফ এবং ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইএসএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে। সব ক্লাব অংশগ্রহণ করবে।'

প্রথম ম্যাচে জয়ের পর ইষ্টবেঙ্গলের ফুটবলাররা
ISL 2026: অবশেষে জট কাটলো, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল, ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
প্রথম ম্যাচে জয়ের পর ইষ্টবেঙ্গলের ফুটবলাররা
ISL: ২০ বছরের জন্য আইএসএল আয়োজন করার প্রস্তাব, আগামী বছর কবে শুরু ফুটবল লিগ?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in