CFL: আইএফএকে না জানিয়েই সাবস্ক্রিপশন ফি বৃদ্ধি Insports TV-র!

শনিবার অনির্বাণ দত্ত বলেন, আমরা ওদের চিঠি দিয়েছি। কেন আমাদের সঙ্গে কথা না বলে দাম বাড়ানো হল? মানুষের পক্ষে এতো দাম দিয়ে খেলা দেখা সম্ভব নয়।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

কলকাতা লিগ শুরুর আগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) এবং InSports TV India-র যৌথ সাংবাদিক বৈঠকে স্লোগান ছিল ১ টাকায় কলকাতা লিগ কিন্তু ২৭ দিন গড়াতেই দেখা গেল উল্টো চিত্র। সাবস্ক্রিপশন ফি প্রায় আড়াই গুণ বাড়িয়ে দেওয়া হলো।

আই এফ এ সচিব অনির্বাণ দত্ত-র সাথে কথা বলে জানা গেছে এবিষয়ে ইনস্পোর্টসের তরফে আই এফ এ কে কিছুই জানানো হয়নি। ফি বৃদ্ধি নিয়ে তারাও পুরোপুরি অন্ধকারে রয়েছে। ইতিমধ্যে সম্প্রচারকারী সংস্থার সাথে একপ্রস্থ কথা বলেছেন বলেও জানিয়েছেন আই এফ এ সচিব।

শনিবার অনির্বাণ দত্ত বলেন, 'আমরা ওদের চিঠি দিয়েছি। কেন আমাদের সঙ্গে কথা না বলে দাম বাড়ানো হল? মানুষের পক্ষে এতো দাম দিয়ে খেলা দেখা সম্ভব নয়। টিভি থেকে টাকা না পাওয়ার জন্য এবার ডিজিটালে লিগ দেখানোর ব্যবস্থা করে আইএফএ। তাতে আইএফএর ঘরেও অর্থ আসবে।'

প্রসঙ্গত, INSIDESPORTS.Tv-র কথা ছিল প্রতি ম্যাচ ১ টাকা করে সাবস্ক্রিপশন চার্জ নেবে তারা। ১৯৯ টা ম্যাচ ১৯৯ টাকা সাবস্ক্রিপশন চার্জ। এছাড়া আলাদা প্যাকেজও আছে। তিন প্রধানের ম্যাচ দেখার জন্য রয়েছে আলাদা সাবস্ক্রিপশন ফি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সব ম্যাচ দেখার জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। শুধুমাত্র কোনও এক প্রধানের প্রতি ম্যাচ দেখার জন্য খরচ করতে হবে ১০ টাকা।

ছবি প্রতীকী
Korea Open: চীনা প্রতিপক্ষকে হারিয়ে কোরিয়া ওপেনের ফাইনালে চিরাগ-সাত্বিক জুটি!
ছবি প্রতীকী
East Bengal: জোড়া জুনিয়র ফুটবলারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in