Football: ভিনিসিয়াস কান্ডের জের; মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য আটকাতে কড়া আইন আনবার ভাবনা ফিফার

People's Reporter: জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে এই অভিযোগের জন্য দোষী করা হোক বা না হোক, এই ধরণের নিয়ম নিয়ে আলোচনাকে এক আদর্শ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে মনে করছে ফুটবল মহল।।
রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র
রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ফাইল ছবি, রিয়েল মাদ্রিদ ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on

ভিনিসিয়াস বিতর্কে কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটতে চলেছে ফিফা। ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা বনাম রিয়েল মাদ্রিদের ম্যাচে রিয়েল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের উদ্দেশ্যে বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি বর্ণবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে প্রায় ১০ মিনিট ম্যাচ বন্ধ থাকে। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ওই ম্যাচ ঘিরে বিতর্কের জেরে এবার নতুন আইন আনার কথা ভাবছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

এই ঘটনার পরেই বেশ কিছু ফিফা ঘনিষ্ঠ সূত্র থেকে দাবি করা হয়েছে, ফিফার কমিটি এই ধরণের ব্যবহার আটকাতে বিশেষ কিছু নিয়ম আনার কথা ভাবছে। প্রস্তাবিত এই আইনকে ‘প্রেসতিয়ান্নি আইন’ বলে উল্লেখ করা হয়েছে। যাতে ফুটবলাররা কিছু বলার আগে হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে নিলেও ব্যবস্থা নেওয়া যাবে। সাধারণভাবে খেলার মাঠে অপভাষা প্রয়োগের সময় খেলোয়াড়রা হাত দিয়ে বা জার্সি দিয়ে নিজেদের মুখ ঢেকে নেন। যাতে ক্যামেরায় তাঁর ঠোঁট দেখে তিনি কী বলছেন বোঝা না যায়।

জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে এই অভিযোগের জন্য দোষী করা হোক বা না হোক, এই ধরণের নিয়ম নিয়ে আলোচনাকে এক আদর্শ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে মনে করছে ফুটবল মহল। ইউরোপীয় ফুটবল মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে আমরা কি মাঠে “সম্পূর্ণ নজরদারির” এক নতুন যুগের সূচনা প্রত্যক্ষ করছি? আপাতত, বিষয়টি নিষ্পত্তির জন্য এখনও গভর্নিং বডির কোর্টে। তারাই সিদ্ধান্ত নেবে যে এই প্রস্তাব কি আনুষ্ঠানিক আইনে পরিণত হবে নাকি কেবল সতর্কীকরণ হিসেবেই থাকবে।

এএফপি-র রিপোর্ট অনুসারে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়েল মাদ্রিদের পক্ষে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র গোল করার পরে বেনফিকার দর্শকদের সামনে এসে অঙ্গভঙ্গী করেন। যার জেরে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। এরপরেই তাঁকে উদ্দেশ্য করে বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি বর্ণবিদ্বেষী মন্তব্য করেন।

ওই মন্তব্য করার সময় জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে নিয়েছিলেন প্রেসতিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস এই ঘটনার প্রতিবাদ জানান ফরাসি রেফারি ফ্রাঙ্কোয়িস লেটেক্সিয়ারের কাছে। তুমুল বিতর্কের জেরে কমপক্ষে ১০ মিনিট খেলা বন্ধ করে দেওয়া হয়। যদিও ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসতিয়ান্নি।

অন্যদিকে প্রেসতিয়ান্নিকে নির্বাসিত করার দাবি জানিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার এবং রিয়েল মাদ্রিদের মূল স্তম্ভ কিলিয়ান এমবাপ্পে। যার পাল্টা বেনফিকার কোচ জোসে মরিনহো জানিয়েছেন, যখন কেউ কোনো গোল উদযাপন করে তখন সঠিকভাবে তা করা উচিত।

রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র
Messi: 'ব্যক্তিগত অনুষ্ঠান ছিল' - যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ডে বিবৃতি জারি ভারতীয় ফুটবল ফেডারেশনের!
রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র
AIFF: ইপিএলের আদলে ভারতীয় ফুটবল চালানোর প্রস্তাব! ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in