দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নক-আউট পর্বে জয় পেলো সুইজারল্যান্ড। আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে, এই প্রথমবার টানা তিন ম্যাচ জিতে 'রাউন্ড অব সিক্সটিনে' জায়গা করে নিলেন ব্রিল এমবোলোরা।
শেষবার সুইজারল্যান্ড বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতেছিল ১৯৩৮ সালে।বিশ্বকাপের তৃতীয় আসরে শেষ ষোলোর ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল তারা। সেই শেষবার। এরপর ১৯৫৪ সালে অস্ট্রিয়ার কাছে নক-আউটে ৭-৫ গোলে হারে। ১৯৯৪ সালে স্পেনের বিপক্ষে হারে ৩-০ গোলে। ২০০৬ বিশ্বকাপে ইউক্রেনের কাছে হারে টাইব্রেকারে। ২০১৪ সালে ১-০ গোলে হারে আর্জেন্টিনার কাছে। ২০১৮ সালে সুইডেনের কাছে হারে ১-০ গোলে। গত বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষ ৬-১ ব্যবধানে হারতে হয় তাদের।
দীর্ঘ ৮৮ বছর বিশ্বকাপের নক-আউট পর্বে জয় না পাওয়া সুইজারল্যান্ড অবশেষে জয়ের দেখা পেল। ভ্যাঙ্কুভারে শুক্রবার ম্যাচের দশ মিনিটেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। জোহান মানজামবির বাড়ানো বল থেকে গোল করেন ব্রিল এমবোলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটের মাথায় ড্যান এনদোয়ের গোলে নিজেদের ব্যবধান দ্বিগুণ করে সুইডিশরা। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে জয় তুলে নেয় তারা।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ড্যান এনদোয়ে। আগামী ৭ ই জুলাই ভারতীয় সময় রাত দেড়টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে সুইজারল্যান্ড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও ঘানা ম্যাচের মধ্যে জয়ী দল। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হবে কলম্বিয়া ও ঘানার মধ্যেকার ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন