FIFA World Cup 2026: অফসাইডের ফাঁদে ৪ গোল, পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ক্রোয়েশিয়ার

People's Reporter: বিশ্বকাপের সফর শেষ হলো লুকা মড্রিচের। রোমহর্ষক ম্যাচে শেষ হাসি হাসলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
ম্যাচ শুরুর আগে রোনাল্ডো ও লুকা মড্রিচ
ম্যাচ শুরুর আগে রোনাল্ডো ও লুকা মড্রিচছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

বিশ্বকাপের সফর শেষ হলো লুকা মড্রিচের। রোমহর্ষক ম্যাচে শেষ হাসি হাসলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগাল। পর্তুগালের হয়ে গোল করলেন রোনাল্ডো এবং বদলি হিসেবে নামা গনসালো রামোস। ক্রোয়েশিয়ার হয়ে একটিমাত্র গোল করেন ইভান পেরিসিচ।

শুক্রবার ভোরের ক্রোয়েশিয়া - পর্তুগাল ম্যাচ যেন হার মানাবে সিনেমার দৃশ্যকেও। পুরো ম্যাচে অফসাইডে বাতিল হলো ৪ টি গোল। যার মধ্যে তিনটি গোল ক্রোয়েশিয়ার। যার মধ্যে ৯০ + ১৩ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার গোল হল বাতিল। ম্যাচের ৬১ তম মিনিটে রোনাল্ডোর করা গোলও বাতিল হয় অফসাইডে।

টরেন্টোতে হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধে গোল না এলেও এগিয়ে থাকে পর্তুগাল। ৬৯ শতাংশ বল দখলের পাশাপাশি অন্তত চারটি বড় সুযোগ তৈরি করে তারা। ম্যাচের আসল রোমাঞ্চ শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটের মাথায় ইভান পেরিসিচ গোল করে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। এই গোলের এর ঠিক মিনিট তিনেকের মধ্যেই আবার গোল করে ক্রোয়েশিয়া। কিন্তু অফসাইডে থাকায় ইগোর মাতানোভিচের গোল বাতিল করে দেন রেফারি।

গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠা পর্তুগাল অক্সিজেন পায় ৬৫ মিনিটে। পর্তুগালের কর্নারের সময় রেনাটো ভেইগা ফাউলের শিকার হন। ফলস্বরূপ পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। বিশ্বকাপের নকআউট ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় (৪১ বছর ১৪৭ দিন বয়স) হিসেবে মাঠে নামা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়লেন। এটিই বিশ্বকাপের নক-আউটে রোনাল্ডোর প্রথম গোল।

৮০ মিনিটের মাথায় রোনাল্ডোকে তুলে রুবেন নেভেসকে নামান পর্তুগিজ কোচ। ৮৫ মিনিটের মাথায় অফসাইডের কারণে সুচিচের গোল বাতিল করেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিটের পর দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সেখানেই ৯০+৩ মিনিটের মাথায় হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ক্যান্সেলোর বদলি হিসেবে নামা গনসালো রামোস। ২-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল।

তবে রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তে ৯০+১৩ মিনিটের মাথায় গোল করে দেয় ক্রোয়েশিয়া। কিন্তু এবারও ভাগ্য সহায় হল না লুকা মড্রিচদের। ফের অফসাইডে বাতিল হলো গোল। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোতে পৌঁছে গেল পর্তুগাল।

ম্যাচ শুরুর আগে রোনাল্ডো ও লুকা মড্রিচ
FIFA World Cup 2026: এগিয়ে থেকেও বেলজিয়ামের কাছে হার সেনেগালের; প্রশ্ন শেষ মুহূর্তের পেনাল্টি নিয়েও
ম্যাচ শুরুর আগে রোনাল্ডো ও লুকা মড্রিচ
FIFA World Cup 2026: শেষ হল ইকুয়েডরের এবারের বিশ্বকাপ যাত্রা, শেষ ১৬-তে পৌঁছে গেল মেক্সিকো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in