শেষ হলো ইকুয়েডরের বিশ্বকাপ যাত্রা। ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ২-০ ব্যবধানে জয় নিয়ে 'শেষ ১৬'-তে জায়গা করে নিলো স্বাগতিক মেক্সিকো। বুধবার মেক্সিকোর হয়ে একটি করে গোল করলেন জুলিয়ান কুইনোনেস এবং রাউল জিমিনেজ।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচের তিনটিই জয় তুলে নিয়েছিল মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিককে হারিয়ে আসা মেক্সিকো সমান দাপট দেখালো ইকুয়েডরের বিপক্ষেও। 'মেক্সিকান ওয়েভে' দিশাহীন ইকুয়েডর ছন্নছাড়া ফুটবল খেলে পরাজয়ের মুখ দেখলো।
পরিসংখ্যানের দিক দিয়ে মেক্সিকোর থেকে বল ধরে রাখার নিরিখে এগিয়ে থাকলেও ইকুয়েডর ব্যর্থ হলো সুযোগ তৈরি করতে। বুধবার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। নিজেদের ঘরের মাঠে ২২ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা।
রবার্টো আলভার্দোর পাস থেকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। চলতি বিশ্বকাপে মেক্সিকান তারকার এটি তৃতীয় গোল। শুধু গোল করেই থেমে থাকেননি কুইনোনেস। গোল করালেনও। ৩১ মিনিটের মাথায় কুইনোনেসের অ্যাসিস্টেই গোল করেন রাউল জিমিনেজ।
দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের নক-আউটে জায়গা করে নেওয়া ইকুয়েডর দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে আটকে রাখলেও গোল পরিশোধ করতে পারলো না। শেষ মুহূর্তে এসে লাল কার্ড দেখলেন ইকুয়েডরের পিয়েরো হিনকেপে। 'শেষ ১৬'-তে মেক্সিকো মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ডিআর কঙ্গোর মধ্যে জয়ী দলের বিরুদ্ধে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন