FIFA World Cup 2026: মেসি ম্যাজিক অব্যাহত, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল

People's Reporter: জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে যাচ্ছে আলবিসেলেস্তারা। অন্য রুদ্ধশ্বাস ম্যাচে আলজেরিয়া এবং অস্ট্রিয়া ৩-৩ ব্যবধানে ড্র করেছে।
FIFA World Cup 2026: মেসি ম্যাজিক অব্যাহত, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল
Published on

মেসি ম্যাজিক অব্যাহত। জর্ডানের বিরুদ্ধে বদলি হিসেবে নেমে ফ্রি কিক থেকে গোল করলেন এলএম টেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তী ইতিমধ্যেই ৬ টি গোল করে ফেললেন। সেইসঙ্গে, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপের ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি।

জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে যাচ্ছে আলবিসেলেস্তারা। আর্লিংটনে অনুষ্ঠিত এই ম্যাচে জিওভানি লো সেলসোর গোলে ১৯ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন লউটারো মার্টিনেজ। ২-০ ব্যবধানে লীড নিয়ে প্রথমার্ধ শেষ করে লিওনেল স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মৌসা তামারি গোল করে জর্ডানের হয়ে ব্যবধান কমান। এই গোলের পরেই ৬০ মিনিটে স্কালোনি লউটারো মার্টিনেজের বদলি হিসেবে নামান মেসিকে। ৮০ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে বড় জয় এনে দেন এলএম টেন।

অন্যদিকে, এই 'জে' গ্রুপের অন্য রুদ্ধশ্বাস ম্যাচে আলজেরিয়া এবং অস্ট্রিয়া ৩-৩ ব্যবধানে ড্র করেছে। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তে সাসা কালাজিকের গোলে হার বাঁচিয়েছে অস্ট্রিয়া। আর এই নাটকীয় এই ড্রয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরান। অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুই দলই পেলো নক-আউটের টিকিট।

FIFA World Cup 2026: মেসি ম্যাজিক অব্যাহত, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল
FIFA World Cup 2026: রাউন্ড অফ ৩২; ৩য় স্থানের ১২ দল থেকে বাদ উরুগুয়ে, দঃ কোরিয়া, স্কটল্যান্ড, ইরান
FIFA World Cup 2026: মেসি ম্যাজিক অব্যাহত, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল
FIFA World Cup 2026: বিধ্বংসী দেম্বেলে, চলতি বিশ্বকাপে মেসি, ডেভিডের পর তৃতীয় হ্যাট্রিক ফরাসী তারকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in