FIFA World Cup 2026: রাউন্ড অফ ৩২; ৩য় স্থানের ১২ দল থেকে বাদ উরুগুয়ে, দঃ কোরিয়া, স্কটল্যান্ড, ইরান

People's Reporter: তৃতীয় স্থানে শেষ করা বারোটি দলের মধ্যে থেকে সেরা আটটি দলও জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। বাকি চার দল উরুগুয়ে, ইরান, দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ড এবারের মত বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ ছবি গোল ডট কম থেকে সংগৃহীত
Published on

শেষ হলো চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। আগামীকাল থেকে শুরু হচ্ছে নক-আউট পর্ব। ৪৮ দলীয় বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচের পর ৩২ টি দল থেকে শুরু হচ্ছে নক-আউট। ১২ টি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল স্বাভাবিক নিয়মেই পরের রাউন্ডে গেছে। তবে তৃতীয় রাউন্ডে শেষ করা বারোটি দলের মধ্যে থেকে সেরা আটটি দলও জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। বাকি চার দল এবারের মত বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

গ্রুপ 'কে' - থেকে ডি আর কঙ্গো, গ্রুপ 'এফ' - থেকে সুইডেন, গ্রুপ 'এল'- থেকে ঘানা, গ্রুপ 'ই' - থেকে ইকুয়েডর, গ্রুপ 'বি' থেকে বসনিয়া, গ্রুপ 'ডি' - থেকে আলজেরিয়া, গ্রুপ আই থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ 'জি' - থেকে সেনেগাল তৃতীয় স্থানে থেকেও জায়গা পেয়েছে নক-আউটে।

সেনেগাল বাদে তৃতীয় স্থানে শেষ করে সুযোগ পাওয়া দলগুলোর প্রত্যেকের পয়েন্ট চার। তিন পয়েন্ট নিয়ে একমাত্র দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে সেনেগাল।

তৃতীয় স্থানে শেষ করেও বাদ পড়েছে ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড এবং উরুগুয়ে। এই চার দলের মধ্যে উরুগুয়ে ছাড়া বাকি তিন দলের পয়েন্ট তিন। সেনেগালের সমান। গোল পার্থক্যের জন্য ইরানকে পেছন ফেলেছে সাদিও মানের দেশ।

গ্রুপ পর্বে প্রথম স্থানে শেষ করা বারো দল যথাক্রমে - মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড ।

দ্বিতীয় স্থানে শেষ করা বারো দল যথাক্রমে - দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আইভোরি কোস্ট, জাপান, ইজিপ্ট, কেপ ভার্দে, নরওয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬
FIFA World Cup 2026: প্রথমবারেই বাজিমাত; স্পেন, উরুগুয়ে, সৌদিকে আটকে নক আউট রাউন্ডে কেপ ভার্দে
ফিফা বিশ্বকাপ ২০২৬
FIFA World Cup 2026: বিধ্বংসী দেম্বেলে, চলতি বিশ্বকাপে মেসি, ডেভিডের পর তৃতীয় হ্যাট্রিক ফরাসী তারকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in