প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই বাজিমাত করলো কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর সৌদি আরবের বিপক্ষেও ড্র করলো আফ্রিকার পশ্চিম উপকূলের এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে অপরাজিত কেপ ভার্দে গ্রুপ এইচের রানার্স আপ হয়ে নক আউটে জায়গা করে নিয়েছে।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ভারতীয় সময় ৪ জুলাই রাত সাড়ে তিনটায় রাউন্ড অব - ৩২ এর ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে। অন্যদিকে টানা দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো উরুগুয়ে। তিন ম্যাচের একটাতেও না জিতে, মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন ফেদেরিকো ভালভের্দে, ডারউইন নুনেজরা।
গ্রুপ এইচের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিয়েছে স্পেন। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেলেন লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজিবালরা। স্প্যানিশদের হয়ে উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচে একমাত্র গোলটি করলেন আলেক্স বায়েনা।
গ্রুপ 'জি' - থেকে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে বেলজিয়াম এবং মিশর। বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন এবং মিশর রানার্স আপ। দুই দলেরই পয়েন্ট তিন ম্যাচে পাঁচ। ফুটবল বিশ্বকাপে এই প্রথম নক আউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর। ইরানের বিপক্ষে শুক্রবার ১-১ গোলে ড্র করেছেন মহম্মদ সালহারা।
এই গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ৫-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। গ্রুপ জি-থেকে ইরানের সুযোগ রয়েছে নক-আউট রাউন্ডে পৌঁছানোর। তবে তাদের তাকিয়ে থাকতে হবে তৃতীয় স্থানে শেষ করা অন্য দলগুলোর পয়েন্ট তালিকার দিকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন