স্বপ্নের মতো দিন কাটছে ওসমান দেম্বেলের (Ousmane Dembélé)। পরপর দু'বার চ্যাম্পিয়ন্স লীগ জয়, ব্যালন ডি'অর জয়। সেই দেম্বেলে এবার করলেন ৩২ মিনিটেই হ্যাটট্রিক! ফ্রান্স - নরওয়ে ম্যাচে বিধ্বংসী ওসমান দেম্বেলে কে দেখলো ফুটবল বিশ্ব। নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে তিন ম্যাচের তিনটিই জিতে আই গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স। রানার্স আপ হয়ে নক আউটে নরওয়েও।
শনিবার দেম্বেলের ৩২ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিকটির চেয়ে দ্রুততর হ্যাটট্রিক কেবল চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার এরিক প্রবস্টের (২৪ মিনিটে)। ম্যাচের ৭ মিনিটেই ডি বক্সে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল থেকে গোল করেন দেম্বেলে। ২০ মিনিটের মাথায় ফের এমবাপ্পের বাড়ানো বল পান। এবার ডি বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে নরওয়ের জালে বল জড়ান। তৃতীয় গোলটি ৩২ মিনিটের মাথায় করেন ফের ডি বক্সের সামনে থেকে।
এর আগের দুই ম্যাচে দুটি করে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে গোলের দেখা পেলেন না তিনি। তবে দুটি গোলে অবদান রাখলেন। নরওয়ের হয়ে এই ম্যাচে মাঠেই নামলেন না আর্লিং হলান্ড। ফুটবল বিশ্ব কিছুটা হলেও হতাশ হলো এমবাপ্পে - হলান্ড দ্বৈরথ না দেখতে পেয়ে। ফ্রান্সের হয়ে শেষ মিনিটে এদিন একটি গোল করেন দেজিরে দুয়ে।
গ্ৰুপ আই-এর অন্য ম্যাচে সেনেগালের কাছে ৫-০ হারল ইরাক। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা দলের টেবিলে পাঁচ নম্বরে রয়েছে সেনেগাল। পরের রাউন্ডে যাবে মোট ৮টি দল। তাই বাকি দলগুলির দিকেও নজর থাকবে সাদিও মানেদের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন