সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হলো জাপান। আর্লিংটনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডিশদের সাথে ১-১ গোলে ড্র করেছেন হাজিমে মোরিআসুরা। হিউস্টনে ২৯ জুন ভারতীয় সময় রাত সাড়ে দশটায় নক-আউট পর্বে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইডিশদের বিপক্ষে এদিন এগিয়ে যায় জাপান। ৫৬ মিনিটের মাথায় গোল করেন মায়েডা। তবে এই লীড তারা ৬ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। ৬২ মিনিটের মাথায় অ্যান্থনি এলেঙ্গার গোলে সমতা ফিরে পায় সুইডিশরা। শেষ পর্যন্ত এই সমতাই বজায় থাকে।
অন্যদিকে, তিউনেসিয়াকে ৩-১ গোলে হারিয়ে 'গ্রুপ এফ' থেকে শীর্ষস্থান দখল করে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ড। রাউন্ড অব ৩২ - এ ডাচদের প্রতিপক্ষ মরক্কো। মন্তেরেইতে ৩০ জুন ভারতীয় সময় সকাল সাড়ে ৬ টায় মুখোমুখি হচ্ছে এই দুই দল।
এদিন খেলা শুরুর ৩ মিনিটেই আত্মঘাতী গোল করেন তিউনেসিয়ার এলিস শিখিরি। এর ঠিক চার মিনিট বাদেই ব্রায়ান বোর্বি গোল করে আরও এগিয়ে দেন ডাচদের। দ্বিতীয়ার্ধে মাসতৌরি গোল করে তিউনেসিয়ার হয়ে ব্যবধান কমালেও চলতি বিশ্বকাপে উড়তে থাকা ডাচরা ফের গোলের দেখা পায় ৬২ মিনিটে। এবার গোল করেন ভ্যান হেকে।
গ্রুপ এফ-এ নেদারল্যান্ডস এবং জাপান দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। সাত পয়েন্ট নিয়ে টেবিল টপার নেদারল্যান্ডস। রানার্স আপ জাপানের পয়েন্ট পাঁচ। অন্যদিকে একটি জয় এবং একটি ড্র-এর মাধ্যমে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও নক আউট পর্বে চলে গেছে সুইডেন। পয়েন্টের খাতা না খুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনেসিয়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন