FIFA World Cup 2026: ইকুয়েডরের কাছে পরাজিত জার্মানি, জয়ের আনন্দে ছুটি ঘোষণা প্রেসিডেন্টের

People's Reporter: নোবোয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, "খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যাঁরা সমালোচনা, অপমান এবং কঠিন সময় সত্ত্বেও ঘুরে দাঁড়িয়ে পুরো দেশে এই অপার আনন্দ বয়ে এনেছেন।
জার্মানির বিরুদ্ধে জয় উদযাপন করছেন ইকুয়েডরের Moises Caicedo
জার্মানির বিরুদ্ধে জয় উদযাপন করছেন ইকুয়েডরের Moises Caicedoছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ইকুয়েডরের। শুক্রবার জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিয়েছেন এনার ভ্যালেন্সিয়ারা। আপাতত 'গ্রুপ - ই' - তে তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। তবে ৪৮ দলীয় বিশ্বকাপের পরের রাউন্ডের রাস্তা এখনও পর্যন্ত খোলা। অঘটন না ঘটলে দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের নক-আউটে জায়গা করে নিতে চলেছে ইকুয়েডর।

জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সেই খুশিতেই শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। নোবোয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, "খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যাঁরা সমালোচনা, অপমান এবং কঠিন সময় সত্ত্বেও ঘুরে দাঁড়িয়ে পুরো দেশে এই অপার আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! ইকুয়েডর দীর্ঘজীবী হোক।"

ইস্ট রাদারফোর্ডে শুক্রবার খেলা শুরুর দু মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ফ্লোরিয়ান রিটজের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেরয় সানে। তবে গোল হজম করার ৭ মিনিট পরেই ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। নিলসন এঙ্গুলোর দুরপাল্লার শটে পরাস্ত হন ম্যানুয়াল ন্যুয়ার। সমতা ফিরে পাওয়ার পর দুর্দান্ত ফুটবল উপহার দেয় ইকুয়েডর। জার্মান বাহিনীর সমস্ত কৌশল প্রতিহত করে তারা।

৭৭ মিনিটে গঞ্জালো প্লাটা গোল করে ঐতিহাসিক জয় এনে দেন ইকুয়েডরকে। ম্যাচ শেষে জার্মান অধিনায়ক জশুয়া কিমিখ বলেন, "আজ আমাদের থেকে আমাদের প্রতিপক্ষ বেশি জিততে চেয়েছিল। এটাই দুই দলের ব্যবধান।"

গ্রুপ - ই'তে শীর্ষস্থানে থেকে নক আউটে জায়গা করে নিয়েছে জার্মানি। রানার্স আপ হয়েছে আইভোরি কোস্ট। গতরাতে কুরাসাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। আর তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করলো প্রথমবার খেলতে আসা কুরাসাও।

জার্মানির বিরুদ্ধে জয় উদযাপন করছেন ইকুয়েডরের Moises Caicedo
FIFA World Cup 26: ফের মাঠ কাঁপালেন ভিনিসিয়াস জুনিয়র, স্কটল্যান্ডকে হারিয়ে নক-আউট পর্বে ব্রাজিল
জার্মানির বিরুদ্ধে জয় উদযাপন করছেন ইকুয়েডরের Moises Caicedo
FIFA World Cup 2026: নক আউটের আশা জিইয়ে রাখলো ক্রোয়েশিয়া, ঘানার কাছে আটকে গেল ইংল্যান্ড

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in