FIFA World Cup 2026: নক আউটের আশা জিইয়ে রাখলো ক্রোয়েশিয়া, ঘানার কাছে আটকে গেল ইংল্যান্ড

People's Reporter: টরোন্টোতে আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সি মদ্রিচের শেষ বিশ্বকাপেও তাই নজর কাড়তে মরিয়া ক্রোয়েশিয়া।
ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে বল দখলের লড়াই
ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে বল দখলের লড়াইছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হেরেছিল ক্রোয়েশিয়া। এবার সেই হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্টরা। বুধবার ভোরে পানামাকে ১-০ গোলে হারিয়ে নক আউটের আশা জিইয়ে রাখলেন লুকা মড্রিচরা। আর দারুণ লড়াই করেও পরপর দুই ম্যাচ হেরে চলতি বিশ্বকাপের নক-আউট রাউন্ড থেকে ছিটকে গেলো পানামা। ক্রোয়েশিয়ার হয়ে এই ম্যাচে একমাত্র গোলটি করেন আন্তে বুদিমির।

টরোন্টোতে এদিন আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সি মদ্রিচের শেষ বিশ্বকাপেও তাই নজর কাড়তে মরিয়া ক্রোয়েশিয়া। সেটাই দেখা গেল পুরো ম্যাচ জুড়ে। গোল একটি এলেও ক্রোয়েট টিম অসংখ্য সুযোগ তৈরি করে। তবে দারুণ লড়াই করলো পানামাও। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে স্ট্যানিসিকের পাস থেকে গোল করে ক্রোয়েশিয়াকে তিন পয়েন্ট এনে দেন বুদিমির।

গ্রুপ 'এল' - এর অন্য ম্যাচে এদিন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড আটকে গেলো ঘানার কাছে। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও ঘানার রক্ষণ ভেদ করে গোলের মুখ খুলতে পারেননি জুড বেলিংহ্যামরা। ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্র-তে।

এই গ্রুপে টেবিল টপার বর্তমানে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা। দুই দলই এক ম্যাচ জিতে এবং একটি ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া পানামা রয়েছে চতুর্থ স্থানে। আগামী ২৮ তারিখ ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ঘানার এবং ইংল্যান্ড মাঠে নামবে পানামার বিপক্ষে।

ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে বল দখলের লড়াই
FIFA World Cup 2026: ফের জোড়া গোল এমবাপ্পের, ইরাককে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স
ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচে বল দখলের লড়াই
Cristiano Ronaldo: বিশ্বকাপ ফুটবলে নতুন নজির; ২০০৬ থেকে একটানা ৬ বিশ্বকাপেই গোল করে রেকর্ড রোনাল্ডোর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in