রোনাল্ডোর রেকর্ড গড়ার রাতে উজবেকিস্তানকে পাঁচ গোলের মালা পরালো পর্তুগাল। কার্লো আনচেলত্তির কথায়, সেই রোনাল্ডো সবচেয়ে ভয়ঙ্কর যিনি আগের ম্যাচে গোল পাননি। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশা জনক পারফর্ম্যান্সের পর পর্তুগীজ কিংবদন্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার ঝড় ওঠে।
পর্তুগীজ অধিনায়ক উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। একমাত্র ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন তিনি।
এই নিরিখে পেছন ফেললেন চিরপ্রতিদ্বন্দী লিওনেল মেসিকেও। শুধু তাই নয় তিনি বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করলেন তিনি। এক্ষেত্রে তিনি কেবল পেছন রয়েছেন ক্যামেরুনের রজার মিল্লার।
মঙ্গলবার রাতে জোড়া গোলের সাথেই বিশ্বকাপের ইতিহাসে পর্তুগালেরও সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সিআর সেভেন। ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ছাড়িয়ে ১০ গোলের মালিক হলেন পর্তুগীজ কিংবদন্তী।
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার পর এদিন উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ম্যাচ ঘিরে বেশ সংকোচে ছিল ফুটবল বিশ্ব। তবে খেলা শুরুর সাথে সাথেই সেই সংকোচ দূর হয়। ম্যাচের ৬ মিনিটের মাথায় জোয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করেন রোনাল্ডো। ১৭ মিনিটে নুনো মেন্ডিসের গোলে ব্যবধান বাড়িয়ে ফেলে পর্তুগাল। ফার্স্ট হাফের বিরতির আগে ৩৯ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে ফের গোল করেন রোনাল্ডো।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধেও সমান দাপট দেখায়। ৬০ মিনিট নাগাদ উজবেকিস্তানের গোলরক্ষক নেমেতোভের হাতে লেগে বল জড়িয়ে যায় জালে। শেষ বেলায় ভিটিনহার বদলি হিসেবে নামা রাফায়েল লিও উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। পর্তুগাল একতরফা ভাবে ৫-০ ব্যবধানে এই ম্যাচ জিতে নেয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন