

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট রাউন্ডে ব্রাজিল। সেলেসাওদের হয়ে ফের মাঠ কাঁপালেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করলেন তিনি। তিন ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট রাউন্ডে ব্রাজিল। সেলেসাওদের হয়ে ফের মাঠ কাঁপালেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করলেন তিনি। তিন ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে ৩-০ ব্যবধানে এই ম্যাচে জেতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯৭০ বিশ্বকাপে জাইরজিনহো, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে রোনাল্ডো ও রিভালডো ব্রাজিলের জার্সিতে গ্রুপ পর্বের সব ম্যাচেই গোল করেছিলেন। এই তালিকায় এবার জায়গা করে নিলেন ভিনিসিয়াস জুনিয়র।
স্কটল্যান্ডের গোলকিপার অ্যাঙ্গাস গান এবং ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ম্যাচের শুরুতেই, ৭ মিনিটের মাথায় গোল করে যান ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ২২ মিনিটে, ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করে ফেলেন সেই ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু পরে ভিএআর রিপ্লেতে দেখা যায় যে, ফাউল করেছেন তিনি। তাই গোল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের গোল করেন সেই ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারাইসের মাপা ক্রস থেকে দুরন্ত হেডারে গোল করে যান ভিনি।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। এই ম্যাচের ৭৬ মিনিটের মাথায় কুনহার বদলি হিসেবে আনচেলত্তি মাঠে নামান নেইমার জুনিয়রকে। দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে ম্যাচ শেষে কান্নাতে ভেঙে পড়েন নেইমার।
অন্যদিকে, হাইতিকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নক-আউট রাউন্ডে ব্রাজিলের সঙ্গী মরক্কো। হাইতিকে ৪-২ ব্যবধানে হারিয়েছেন আশরফ হাকিমিরা। এই ম্যাচে মরক্কোর হয়ে একটি করে গোল করেছেন আশরফ হাকিমি, ইসমাইলা সাইবারি, রাহিমি এবং জেসিমি ইয়াসিন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন