FIFA World Cup 2026: কুনহার জোড়া গোল, দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরলো ব্রাজিল

People's Reporter: এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২৩ মিনিটে ম্যাথিউস কুনহা প্রথম গোলটি করেন। ৩৬ মিনিটের মাথায় ভিনিসিয়াসের বাড়ানো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা।
গোল করার পর ম্যাথিউজ কুনহা
গোল করার পর ম্যাথিউজ কুনহাছবি ফিফা ওয়ার্ল্ড কাপ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয় পেলো ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর বেশ সমালোচিত হয়েছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়াতে এদিন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বড় জয়ের সাথে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির বাহিনী। সেলেসাওদের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন ম্যাথিউস কুনহা। একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।

এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২৩ মিনিটে ম্যাথিউস কুনহা প্রথম গোলটি করেন। ৩৬ মিনিটের মাথায় ভিনিসিয়াসের বাড়ানো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। ৪০ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল স্ট্রাইকার রাফিনহা। তার বদলি হিসেবে নামেন রায়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার পাস থেকে দুর্দান্ত গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি বিশ্বকাপে এটি ভিনির দ্বিতীয় গোল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি তার পা থেকেই এসেছিল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট গুছিয়ে নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

গ্রুপ সি-এর অন্য ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে চলতি আসরের প্রথম জয় পেয়েছে মরক্কোও। স্কটিশদের বিপক্ষে চলতি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলটি করেছেন মরক্কোর ইসমাঈল সাইবারি। গোলটি করতে তার সময় লেগেছে মাত্র ৭১ সেকেন্ড। খেলা শুরুর সাথে সাথেই ব্রাহিম দিয়াজের বাড়ানো বল থেকে গোল করেন তিনি। মরক্কো এই গোলের লীড ধরে রেখেই ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

অন্যদিকে, গ্রুপ ডি-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নক-আউট রাউন্ড নিশ্চিত করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ গোলে বড় জয়ের পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় আমেরিকা। এই ম্যাচে এগারো মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন বার্গাস। চলতি আসরে এই নিয়ে মোট ৭ টি আত্মঘাতী গোল হয়ে গেলো। প্রথমার্ধের ৪৩ মিনিটে ফ্রি ম্যানের গোলে ২-০ ব্যবধানে লীড পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করে তারা।

গোল করার পর ম্যাথিউজ কুনহা
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক; মেসির পর কানাডার জোনাথন ডেভিড
গোল করার পর ম্যাথিউজ কুনহা
FIFA World Cup 2026: টানা দ্বিতীয় ম্যাচে জয় মেক্সিকোর; বসনিয়াকে হারিয়ে প্রথম জয় সুইজারল্যান্ডের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in