FIFA World Cup 2026: টানা দ্বিতীয় ম্যাচে জয় মেক্সিকোর; বসনিয়াকে হারিয়ে প্রথম জয় সুইজারল্যান্ডের

People's Reporter: মেক্সিকো ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। শেষ পর্যন্ত সেই ব্যবধান বজায় রেখে জয় তুলে নেয় সহ আয়োজকরা। অন্যদিকে বসনিয়াকে ৪-১ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় পেলো সুইজারল্যান্ড।
গোলের পর মেক্সিকো দলের খেলোয়াড়দের উল্লসা
গোলের পর মেক্সিকো দলের খেলোয়াড়দের উল্লসা ছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেলো সহ আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। মেক্সিকানদের হয়ে জয়সূচক গোলটি করেন লুইস রোমো।

গ্রুপ এ-র ম্যাচে দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতে খেলতে নামে। তাই স্বাভাবিকভাবেই, এই ম্যাচটির দিকে নজর ছিল সকলের। এদিন পুরো ম্যাচ জুড়ে প্রায় সমানে সমানে লড়াই চলে দুই দলের। বরং দক্ষিণ কোরিয়াই কিছুটা এগিয়ে ছিল লড়াইয়ে। তবে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে, দক্ষিণ কোরিয়া গোলকিপার বল ধরতে গিয়ে মিস করেন এবং সেই হাত ফসকে যাওয়া বল পেয়ে, ডান পায়ের শটে গোল করে যান লুইস রোমো।

মেক্সিকো ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। শেষ পর্যন্ত সেই ব্যবধান বজায় রেখে জয় তুলে নেয় সহ আয়োজকরা। দক্ষিণ কোরিয়া একাধিক সুযোগ তৈরি করলেও মেক্সিকান গোলকিপার রেঞ্জেলকে পরাস্ত করে গোলের দেখা পায়নি।

গ্রুপ বি - এর ম্যাচে গতরাতে বসনিয়াকে ৪-১ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় পেলো সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ১-১ গোলের ড্র করেছিল তারা। এদিন শুরু থেকে গোল করতে ব্যর্থ হলেও ম্যাচের শেষ কুড়ি মিনিটে একপ্রকার ঝড় তুলে তিন পয়েন্ট গুছিয়ে নেয় সুইসরা।

সুইজারল্যান্ড তাদের প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৭৪ মিনিটে। ৭১ মিনিটে বদলি হিসেবে নামা জোহান মানজামবি প্রথম গোলটি করেন। ৮৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রুবেন ভার্গাস। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে তৃতীয় এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মানজামবি। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন সুইশ অধিনায়ক গ্রানিত জাকা। শেষ মুহূর্তে বসনিয়ার হয়ে একমাত্র গোলটি করেন এরমিন মাহমিক।

গোলের পর মেক্সিকো দলের খেলোয়াড়দের উল্লসা
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক; মেসির পর কানাডার জোনাথন ডেভিড
গোলের পর মেক্সিকো দলের খেলোয়াড়দের উল্লসা
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে অনন্য নজির, ৪৮ দলের প্রতিযোগিতায় এবার ভাইদের দাপট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in