FIFA World Cup 26: ফের টাইব্রেকার কাঁটায় বিদ্ধ নেদারল্যান্ডস, মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়

People's Reporter: ২০০৬ সালের পর গত বিশ বছর বিশ্বকাপে ৯০ মিনিটের মধ্যে কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস! মঙ্গলবারও তাই হল। নির্ধারিত ৯০ মিনিটে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের ফলাফল ১-১।
জয়ের পর মরক্কোর ফুটবলাররা
জয়ের পর মরক্কোর ফুটবলাররাছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট
Published on

জার্মানির পর এবার 'রাউন্ড অব ৩২' থেকে ছিটকে গেলো নেদারল্যান্ডস। টাইব্রেকারের অভিশাপ যেনো পিছুই ছাড়ছে না না ডাচদের। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে - প্রতিবারই টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস। এবার মরক্কোর কাছে হেরে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হলো রোনাল্ড কোম্যানের দলকে।

২০০৬ সালের পর গত বিশ বছর বিশ্বকাপে ৯০ মিনিটের মধ্যে কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস! মঙ্গলবারও তাই হল। নির্ধারিত ৯০ মিনিটে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের ফলাফল ১-১। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১২০ মিনিট শেষেও ম্যাচের ফলাফল নির্ধারিত না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এখানেই ৩-২ ব্যবধানে জিতে যায় মরক্কো।

ফের একবার মরক্কোর হয়ে টাইব্রেকারে দাপট দেখালেন গোলরক্ষক ইয়াসিন বোনো। সামারভিলের শট রুখে দেন তিনি। এই ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। নিজের অনাগত মৃত সন্তানকে এই গোল উৎসর্গ করেন গাকপো। তবে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ের প্রথম মিনিটে ইসা দিয়ুপের গোলে সমতায় ফেরে মরক্কো।

অতিরিক্ত সময়ে খেলা গড়ালে মরক্কো বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। রাউন্ড অব ১৬-তে মরক্কোর প্রতিপক্ষ টুর্নামেন্টের সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছানো কানাডা ৪ ই জুলাই ভারতীয় সময় রাত সাড়ে দশটায় মুখোমুখি হবে মরক্কোর।

জয়ের পর মরক্কোর ফুটবলাররা
FIFA World Cup 2026: টানা তিনবার শেষ ১৬ তে পৌঁছতে ব্যর্থ জার্মানি, এই প্রথম টাইব্রেকারে হেরে বিদায়
জয়ের পর মরক্কোর ফুটবলাররা
FIFA World Cup 2026: বিশ্বকাপ সফর শেষ দক্ষিণ আফ্রিকার; দুর্দান্ত লড়েই শেষ মুহূর্তে কানাডার কাছে হার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in