বিশ্বকাপের সফর শেষ হলো দক্ষিণ আফ্রিকার। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত লড়াই করলেও খেলার একদম শেষ পর্যায়ে গোল হজম করতে হয় বাফানাদের। যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে এবারের টুর্নামেন্টের সহ আয়োজক কানাডাকে জয় এনে দেন অধিনায়ক স্টিফেন এস্তাকিয়ো। শেষ ষোলোতে কানাডা মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং মরক্কো ম্যাচের জয়ী দলের সঙ্গে।
ইঙ্গলেউডে চলতি বিশ্বকাপের 'রাউন্ড অব ৩২' এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামে কানাডা। এই শুরু থেকেই দাপট দেখায় কানাডা। বাফানারা চাইছিলো অঘটন ঘটাতে। কানাডা একের পর এক আক্রমণ করলেও দক্ষিণ আফ্রিকাও সেইসব আক্রমণ প্রতিহত করতে থাকে। একসময় মনে হয়েছিল খেলা সম্ভবত অতিরিক্ত সময়ে গড়াবে। তবে নির্ধারিত ৯০ মিনিটে গোল না এলেও যোগ করা অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় কানাডা। ১-০ গোলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায় জেসি মার্শের ব্রিগেড।
ম্যাচ শেষে আবেগপ্লুত হয়ে পড়েন কানাডার কোচ জেসি মার্শ। তিনি তার দলের ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, "তোমরা কানাডার বীর। ভবিষ্যতে এই দেশের শিশুরা তোমাদের বীর হিসেবেই মনে রাখবে। তোমাদের কারণেই এই খেলাটির ভবিষ্যত এখানে খুব উজ্জ্বল। এই ম্যাচ নিয়ে তোমাদের গর্ব করা উচিত। তোমরা কখনো বিশ্বাস হারাওনি। তোমরা প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছো। তোমরা আসলেই কানাডার বীর।" শেষ ষোলোতে কানাডার প্রতিপক্ষ নেদারল্যান্ডস কিংবা মরক্কো।
৩০ শে জুন ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় ফিফা র্যাঙ্কিং-এ ৭ নম্বরে থাকা মরক্কো মুখোমুখি হবে ৮ নম্বরে থাকা নেদারল্যান্ডসের।
সোমবার ,অর্থাৎ আজ রাউন্ড অব ৩২ এর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হচ্ছে জাপানের। ভারতীয় সময় রাত সাড়ে দশটায় শুরু হবে এই ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন