FIFA World Cup 2026: টানা তিনবার শেষ ১৬ তে পৌঁছতে ব্যর্থ জার্মানি, এই প্রথম টাইব্রেকারে হেরে বিদায়

People's Reporter: বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হারলো জার্মানি। জশুয়া কিমিখদের বিদায় করে দিয়ে ম্যাচসেরা হলেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।
বিশ্বকাপের শেষ ১৬ য় প্যারাগুয়ে
বিশ্বকাপের শেষ ১৬ য় প্যারাগুয়েছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

প্যারাগুয়ের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিলো জার্মানি। এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হলো চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার ১২০ মিনিট শেষেও ১-১ গোলের সমতায় শেষ হয় জার্মানি-প‍্যারাগুয়ে ম্যাচ। টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে জয় তুলে নেয় প্যারাগুয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হারলো জার্মানি। জশুয়া কিমিখদের বিদায় করে দিয়ে ম্যাচসেরা হলেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।

ফক্সবর্গে, মঙ্গলবার প্রথমার্ধে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪১ মিনিটের মাথায় গ্যালার্জার পাস থেকে গোল করেন জুলিও এনসিসো। প্রথমার্ধে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এই গোল পরিশোধ করে ফেলে জার্মানরা। ৫৪ মিনিটের মাথায় জুলিয়ান নাগালসম্যান ব্রিগেডকে সমতা এনে দেন কাই হাভার্টজ। ফ্লোরিয়ান রিটজের বাড়ানো বল থেকে দুর্দান্ত এক হেডারে গোল করেন তিনি।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। পুরো ম্যাচ জুড়ে ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও প্যারাগুয়ের রক্ষণ ভেদ করে আর গোলের দেখা পেলেন না কিমিখরা। অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাৎ করে প্যারাগুয়ে।

জার্মানি প্রথমবারের মতো বিশ্বকাপের টাইব্রেকারে হারলো। প্রথম শট নিতে যাওয়া কাই হাভার্টজ এবং চতুর্থ শট নিতে যাওয়া উল্টারমেডের বল আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।

অন্যদিকে প্যারাগুয়ের চতুর্থ শট নিতে যাওয়া সানাব্রিয়া অফ টার্গেটে মারেন এবং পঞ্চম শট নিতে আসা বালবুনার বল আটকে দেন ম্যানুয়াল ন্যুয়ার। খেলা গড়ায় সাডেন ডেথে। ষষ্ঠ শট শট নিতে গিয়ে অফ টার্গেট করেন জার্মানির জনাথন তা। আর জোসে ক্যানালে গোল করে প্যারাগুয়েকে এনে দেন ঐতিহাসিক জয়।

বিশ্বকাপের শেষ ১৬ য় প্যারাগুয়ে
FIFA World Cup 2026: বিশ্বকাপ সফর শেষ দক্ষিণ আফ্রিকার; দুর্দান্ত লড়েই শেষ মুহূর্তে কানাডার কাছে হার
বিশ্বকাপের শেষ ১৬ য় প্যারাগুয়ে
FIFA World Cup 2026: মেসি ম্যাজিক অব্যাহত, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in