FIFA World Cup 2026: পর্তুগাল কলম্বিয়া ম্যাচ ড্র; গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

People's Reporter: গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া 'রাউন্ড অব ৩২'- এ মুখোমুখি হবে ঘানার বিপক্ষে। অন্যদিকে রানার্স আপ পর্তুগালের প্রতিপক্ষ লুকা মড্রিচের ক্রোয়েশিয়া।
সিআর ৭
সিআর ৭ছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

পর্তুগাল - কলম্বিয়ার ম্যাচ শেষ হলো গোলশূন্য ড্রয়ের মাধ্যমে। পুরো ম্যাচ জুড়ে মোট ৩৭ টি শট এলেও গোলের দেখা পেলো না কোনো দলই। 'কে'-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নক-আউট রাউন্ডে পৌঁছালো কলম্বিয়া। রানার্স আপ সিআর সেভেনের পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল ডি আর কঙ্গো।

রবিবার ভোরে মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় কলম্বিয়া - পর্তুগাল। এই ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে শুরু করে কলম্বিয়া। ম্যাচের প্রথম ছ মিনিটের মধ্যেই দুটি বড় সুযোগ তৈরি করেন লুইস দিয়াজ। ম্যাচের ২০ মিনিটের মধ্যে অন্তত ৬ টি গোলমুখি শট নেয় হামেস রড্রিগেজরা। তবে অল্প সময়ের মধ্যেই পাল্টা আক্রমণ তোলে পর্তুগালও।

ম্যাচের ৩৮ মিনিটে, ভিটিনহার ডান পায়ের শট ব্লক হয় কলম্বিয়া ডিফেন্সে। এর পরের মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের শট সেভ করেন কলম্বিয়ার গোলকিপার। তারপরেই আবার রোনাল্ডোর শট ব্লক। ম্যাচের ৪০ মিনিটে, রুবেন নেভেসের নেওয়া ডান পায়ের জোরালো শট একটুর জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধ শেষ হয় আক্রমণ - প্রতিআক্রমণে। দুই দলের রক্ষণভাগের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের থেকে কলম্বিয়ার দাপটই একটু বেশি ছিল। খেলার অতিরিক্ত সময়ে কলম্বিয়া গোল পেয়ে গেলেও তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। শেষমেশ গোলশূন্য ড্রয়ের মাধ্যমেই নিষ্পত্তি হয় এই ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া 'রাউন্ড অব ৩২'- এ মুখোমুখি হবে ঘানার বিপক্ষে। অন্যদিকে রানার্স আপ পর্তুগালের প্রতিপক্ষ লুকা মড্রিচের ক্রোয়েশিয়া। উজবেকিস্তানকে হারিয়ে এই গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা ডিআর কঙ্গো রাউন্ড অব ৩২ এ মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

সিআর ৭
FIFA World Cup 2026: মেসি ম্যাজিক অব্যাহত, প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল
সিআর ৭
FIFA World Cup 2026: রাউন্ড অফ ৩২; ৩য় স্থানের ১২ দল থেকে বাদ উরুগুয়ে, দঃ কোরিয়া, স্কটল্যান্ড, ইরান

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in