স্প্যানিশ আর্মাডার সামনে দাঁড়াতেই পারলো না অস্ট্রিয়া। মিকেল আয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো স্পেন। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম বিশ্বকাপে নকআউট ম্যাচ জিতল লা রোহা'রা।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি স্প্যানিশরা। দুর্দান্ত ছন্দে রয়েছে লুইস দে লা ফুয়েন্তের বাহিনী। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে ড্র করলেও পরের দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে শেষ ৩২ এ জায়গা করে নিয়েছিল তারা।
রাউন্ড অব ৩২ এর ম্যাচে একতরফা আধিপত্য নিয়েই অস্ট্রিয়াকে হারালেন ওয়ারজাবাল, লামিন ইয়ামালরা। লস অ্যাঞ্জেলেসে, এই ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে লা রোহা'রা। ৬৬ মিনিটের মাথায় অ্যালেক্স বায়েনার পাস থেকে ব্যবধান বাড়ান পেড্রো পোরো।। তিনি স্পেনের সিনিয়র জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করলেন। এরপর ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ওয়ারজাবাল।
রাউন্ড অব সিক্সটিনে স্পেন মুখোমুখি হবে পর্তুগালের। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। আগামী ৭ ই জুলাই ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় আর্লিংটনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন