Oracle Lay Off: ওরাকেলে গণছাঁটাই; বিশ্বজুড়ে কাজ হারালেন ৩০ হাজার কর্মী, ভারতেই ১২ হাজার

People's Reporter: বেশ কিছুদিন থেকেই ওরাকলে ছাঁটাই জল্পনা চলছিল। মঙ্গলবার ভোর ৫টা-৬টা নাগাদ কর্মীদের ছাঁটাই সংক্রান্ত ই-মেল পাঠানো হয়। যে নোটিশ সঙ্গে সঙ্গে কার্যকরী হচ্ছে বলেও কর্মীদের জানানো হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ওরাকেলে (Oracle) গণছাঁটাই। বিশ্বজুড়ে এই সংস্থা তাদের কর্মী বাহিনী থেকে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে। ভারত থেকে ছাঁটাই হয়েছেন প্রায় ১২ হাজার কর্মী। মঙ্গলবার সকালে ই-মেল-এর মাধ্যমে কর্মীদের ছাঁটাই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ছাঁটাই প্রক্রিয়ায় ভারতের কর্মীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

বেশ কিছুদিন থেকেই ওরাকলে ছাঁটাই নিয়ে জল্পনা চলছিল। জানা গেছে, ভোর ৫টা-৬টা নাগাদ কর্মীদের কাছে ছাঁটাই সংক্রান্ত ই-মেল পাঠানো হয়। যে নোটিশ সঙ্গে সঙ্গে কার্যকরী হচ্ছে বলেও কর্মীদের জানানো হয়েছে। ভারতের ১২ হাজার সহ বিশ্বজুড়ে ছাঁটাই প্রক্রিয়ায় মোট ৩০ হাজার জন কাজ হারিয়েছেন। যা ওরাকেলের মোট কর্মী বাহিনীর ১৮ শতাংশ।

সংস্থার পক্ষ থেকে এক ই-মেলে ছাঁটাই কর্মীদের জানানো হয়েছে, “এই পরিবর্তনগুলোর পরিপ্রেক্ষিতে, সংস্থার কার্যক্রমকে সুবিন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; আর যার ফলস্বরূপ—দুর্ভাগ্যবশত—আপনি বর্তমানে যে পদে কর্মরত আছেন, সেই পদটি বিলুপ্ত হয়ে যাবে।”

মানিকন্ট্রোল ডট কম-এর প্রতিবেদন অনুসারে, সংস্থার পক্ষ থেকে ভারতে চাকরিরতদের প্রতি পূর্ণ বছরের জন্য ১৫ দিনের বেতনের পাশাপাশি—চাকরি অবসানের তারিখ পর্যন্ত এক মাসের বকেয়া বেতন, জমা থাকা ছুটির মূল্য (leave encashment), যোগ্যতা সাপেক্ষে গ্র্যাচুইটি এবং এক মাসের নোটিশ পিরিয়ডের বেতন প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, কোম্পানি ‘টপ-আপ’ হিসেবে অতিরিক্ত দু’মাসের বেতন দেবারও প্রস্তাব দিয়েছে।

তবে, এই ‘সেভারেন্স প্যাকেজ’ বা ক্ষতিপূরণ সুবিধা কেবল সেইসব কর্মীদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাঁরা স্বেচ্ছায় এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোম্পানি থেকে পদত্যাগ করবেন।

লে অফস ডট এফওয়াই-এর তথ্য অনুসারে ২০২৬ সালের প্রথম ৩ মাসে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৭৮টি তথ্যপ্রযুক্তি সংস্থা ৪১,৪৪৭ জন কর্মী ছাঁটাই করেছে। যদিও এই তালিকায় এখনও পর্যন্ত ওরাকেলের ছাঁটাইকে যুক্ত করা হয়নি। এর আগে গতবছরের সেপ্টেম্বর মাসে ওরাকেল থেকে বড়ো সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছিল।

এই তালিকা অনুসারে গত ২৫ মার্চ ২০২৬ তারিখে মেটা ছাঁটাই করেছে ৭০০ কর্মী। এছাড়াও এপিক গেমস নামক সংস্থা থেকে ২৪ মার্চ ছাঁটাই হয়েছে ১০০০ কর্মী। মার্চ মাসের ১১ তারিখ আটলাসিয়ান নামক সংস্থা থেকে ১৬০০ কর্মী ছাঁটাই করা হয়েছে।

ছবি প্রতীকী
Oracle Layoffs: ২০২৫-এ ১৯৯ প্রযুক্তি সংস্থা থেকে ৮৮,৯৬৪ ছাঁটাই, এবার ৩০০০ কর্মীর কাজ গেল ওরাকল থেকে
ছবি প্রতীকী
Oracle: ওরাকেলে বিরাট সংখ্যক কর্মী ছাঁটাই, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মীরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in