WB Polls 2026: ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম

People's Reporter: রাজ্যে মোট বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সোমবার প্রকাশ করা তালিকা অনুযায়ী এর মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি সংগৃহীত
Published on

পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন জেলা অনুযায়ী বাদ পড়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করেছে। রাজ্যে মোট বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সোমবার প্রকাশ করা তালিকা অনুযায়ী এর মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা প্রথম চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল, যা মোট ভোটারের প্রায় ৮.৩ শতাংশ। সব মিলিয়ে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে।

বাদ পড়া তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে। কারণ, সোমবার রাত পর্যন্ত বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৭৫ জনের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নাম এখনও ই-স্বাক্ষরিত হয়নি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও কিছু বাড়বে বলে মনে করা হচ্ছে।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিবেচনাধীন তালিকা থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে, ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা, এখান থেকে নাম বাদ পড়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের। এরপর রয়েছে মালদহ, এই জেলায় ২ লক্ষ ২০ হাজারের কিছু বেশি নাম বাদ পড়েছে।

২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় মুর্শিদাবাদ জেলা থেকে ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম বাদ গিয়েছিল। সোমবার প্রকাশিত বিবেচনাধীন তালিকা মিলিয়ে -

● মুর্শিদাবাদ থেকে মোট নাম বাদ গিয়েছে ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জন ভোটারের।

● উত্তর ২৪ পরগনা থেকে মোট ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জন ভোটারের নাম কাটা পড়েছে।

● মালদহ থেকে মোট নাম বাদ পড়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের।

● কলকাতা উত্তর থেকে ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জনের নাম বাদ পড়েছে।

● কলকাতা দক্ষিণ থেকে মোট ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জন ভোটারের নাম বাদ পড়েছে।

● পূর্ব মেদিনীপুর থেকে বাদ পড়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জন ভোটার।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে রাজ্যে SIR-এর কাজ শুরু হয়। সেই সময় পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জনের নাম ছিল।

প্রতীকী ছবি
WB Polls 2026: ভোটার তালিকা 'ফ্রিজ' - কত নাম বাদ রেখেই ভোট এখনও স্পষ্ট নয়, শেষ ভরসা সুপ্রিম কোর্ট
প্রতীকী ছবি
WB Polls 26: 'লুটেরার ফ্র্যাঞ্চাইজি নয়, তোলাবাজ-মুক্ত নতুন বাংলা গড়ে তোলার' প্রতিশ্রুতি বাম ইশতেহারে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in