SIR WB: আর কিছুক্ষণের মধ্যেই এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ; কীভাবে খুঁজবেন নিজের নাম

People's Reporter: ২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশিত হবে। গত কয়েকমাস ধরেই রাজ্যজুড়ে এসআইআর নিয়ে প্রবল টানাপোড়েন চলার পরে আজই চূড়ান্ত তালিকা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

আজ শনিবার আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। যা নিয়ে রাজ্যবাসীর মনে যথেষ্ট উৎকন্ঠা রয়েছে। গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশিত হবে। গত কয়েকমাস ধরেই রাজ্যজুড়ে এসআইআর নিয়ে প্রবল টানাপোড়েন চলার পরে আজই চূড়ান্ত তালিকা।

কমিশনের সূত্র অনুসারে, এসআইআর-এর আগে রাজ্যের ভোটার তালিকায় নাম ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের। খসড়া তালিকায় বাদ গেছে ৫৮ লক্ষ নাম। অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পরে নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ভোটারের। জানা গেছে, আজ যে তালিকা প্রকাশিত হবে তাতে বাদ পড়তে চলেছে আরও ৯ লক্ষ নাম। এছাড়াও ৬০ লক্ষ ভোটারের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আজকের প্রকাশিত তালিকায় যাদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেটেড’ বা বিচারাধীন।

কীভাবে দেখা যাবে নিজের নাম?

এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে দু-ভাবে নাম দেখা যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এবং নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ থেকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম খোঁজার ক্ষেত্রে voters.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে ‘পরিষেবা’ বিভাগের অধীনে ‘ভোটার তালিকা ডাউনলোড করুন’-এ ক্লিক করতে হবে। এরপরে নতুন যে পাতা খুলবে সেখানে রাজ্যের নাম, এসআইআর-এর বছর ২০২৬ এবং চূড়ান্ত তালিকা বেছে নিতে হবে। এরপর নিজের বিধানসভা কেন্দ্র এবং ক্যাপচা কোড লিখলেই নাম দেখা যাবে। নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ‘ECINET’ থেকেও নাম দেখা যাবে।

এছাড়াও অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in-এ অথবা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in থেকেও নাম দেখা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিলেই ভোটারের নাম কমিশনের তালিকায় কী অবস্থায় আছে তা দেখা যাবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ বন্ধ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে তাতে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম তিনটি বিভাগে ভাগ করে প্রকাশ করা হবে। যাদের নাম থাকবে তাদের নামের পাশে ‘অ্যাপ্রুভড’ লেখা থাকবে। যাদের নাম বাদ যাবে তাদের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকবে এবং যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাজুডিকেশন’।

গত বছরের ২৭ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরুর কথা জানান। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমরেশন ফর্ম দেবার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলে তালিকা নিয়ে অভিযোগ জমা দেবার প্রক্রিয়া। অভিযোগ খতিয়ে দেখার সময়সীমা নির্ধারিত হয় ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঠিক হয়েছিল ৭ ফেব্রুয়ারি। পরে তা ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলে জানানো হয়। যদিও কাজ শেষ না হওয়ায় সেদিনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা যায়নি। অবশেষে আজ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে।

ছবি প্রতীকী
SIR WB: ২৮ ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকায় নাম সকলের; তালিকায় কীভাবে নাম ভাগের সম্ভাবনা?
ছবি প্রতীকী
SIR: রাজ্য-কমিশন সংঘাতে শীর্ষ আদালতের অসন্তোষ; ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’ খতিয়ে দেখবেন জেলা বিচারপতিরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in