WB Polls 2026: মালবাজারে প্রার্থী নিয়ে ক্ষোভ কর্মীদের, রণক্ষেত্র বিজেপির কার্যালয়; ব্যাপক ভাঙচুর

People's Reporter: উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণা করা হয়েছে। যা শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা।
দলীয় অফিস ভাঙচুরের পর
দলীয় অফিস ভাঙচুরের পরনিজস্ব চিত্র
Published on

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরপরই উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্র। তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। এই কেন্দ্রে প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণা করা হয়েছে। যা শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ কর্মীরা মাল শহরের গুরজং ঝোড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে।

অভিযোগ, প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ দেখাতে দেখাতে কার্যালয়ের টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং দেওয়ালে থাকা বিজেপির সমস্ত পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলেন। এরপর সেই ছেঁড়া পোস্টারগুলো জাতীয় সড়কের ধারে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, মাল বিধানসভায় দলের অনেক যোগ্য ও লড়াই করা ভূমিপুত্র নেতা ছিলেন। তাঁদের উপেক্ষা করে কেন তাঁদের উপেক্ষা করে কেন শুক্রা মুন্ডা কে প্রার্থী করা হল? অবিলম্বে প্রার্থী বদলের দাবি তুলেছেন তাঁরা। নাহলে কেউ নির্বাচনী প্রচারে নামবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

উল্লেখ্য, চা শ্রমিক নেতা শুক্রা মুন্ডা ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালের নির্বাচনে নাগরাকাটা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন তিনি এবং জয়ী হন। ২০২০ সালের ডিসেম্বরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

এর আগে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করার পর আলিপুরদুয়ারেও প্রার্থী বদলের দাবিতে জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। সেখানেও পছন্দের প্রার্থী না পেয়ে দলীয় কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে। একের পর এক জেলায় এই অসন্তোষ উত্তরবঙ্গে বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে বড় কাঁটা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলীয় অফিস ভাঙচুরের পর
WB Polls 2026: কালীগঞ্জে দলীয় অফিস ভাঙচুরের ঘটনা - ৭ সদস্যকে বহিষ্কার করে কড়া বার্তা সিপিআইএম-এর
দলীয় অফিস ভাঙচুরের পর
WB Assembly Poll 2026: নন্দীগ্রামে ফের ভাঙন বিজেপিতে, পবিত্র করের পথ ধরে তৃণমূলে যোগ তাঁর স্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in