Humayun Kabir: ভোটের মুখে হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল অমিত শাহের মন্ত্রক

People's Reporter: তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়ার পর নতুন দল গড়েন হুমায়ুন। তখন থেকেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তিনি। তাঁকে ‘Y প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় অমিত শাহের মন্ত্রক।
হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
Published on

তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়ার পর নতুন দল গড়তেই হুমায়ুন কবীরকে সুরক্ষা দিল অমিত শাহের মন্ত্রক। এবার থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন ভরতপুরের বিধায়ক। কেন্দ্রীয় বাহিনীর ১২ সদস্যের একটি দল সর্বক্ষণ তাঁকে ঘিরে থাকবে। পশ্চিমবঙ্গে ভোটের মুখে হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়ার পর নতুন দল গড়েন হুমায়ুন কবীর। তখন থেকেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তিনি। রাজ্য পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানাতে বলে।

সেইমতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানান হুমায়ুন। সবুজ সঙ্কেত আসে দিল্লী থেকে। তাঁকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় অমিত শাহের মন্ত্রক। বুধবার তাঁর রেজিনগরের বাড়িতে পৌঁছে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

হুমায়ুনের নিরাপত্তা বাহিনীতে রয়েছেন মোট ১০ জন সিআইএসএফ সদস্য। এর মধ্যে এক পরিদর্শক, এক সহকারী পরিদর্শক এবং ১০ জন কনস্টেবল।

কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার পর হুমায়ুন জানান, লাগাতার খুনের হুমকি পাচ্ছিলেন তিনি। তাই নিরাপত্তা চেয়ে প্রথমে রাজ্যের কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেখান থেকে কোনও সদুত্তর পাননি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

উল্লেখ্য, বুধবারই হুমায়ুনের নতুন দলের রেজিস্ট্রেশন মঞ্জুর হয়েছে। তবে তাঁর দলের নাম বদলে করা হয়েছে 'আম জনতা উন্নয়ন পার্টি'। কারণ ইতিমধ্যেই 'জনতা উন্নয়ন পার্টি' নামে একটি দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়ার পর গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বিশাল জনসভা করে 'জনতা উন্নয়ন পার্টি' নামে দল গঠন করেছিলেন হুমায়ুন।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, হুমায়ুন কবীরকে এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের নামে বিজ্ঞাপন দিতে হবে। কারও যদি কোনও আপত্তি না থাকে তবে এই দলকে স্বীকৃতি দেবে নির্বাচন কমিশন। তারপর প্রতীকের জন্য আবেদন করতে হবে। তা সম্পন্ন হলে হুমায়ুন কবীরের দল ভোটে লড়তে পারবে বলে মনে করা হচ্ছে।  

হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
WB Politics: কোনো জোট না, CPIM-কে শূন্য থেকে মহাশূন্যে পাঠাবো - সাংবাদিক বৈঠকে হুমায়ুনের হুঁশিয়ারি
হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
WB SIR: মতুয়া অধ্যুষিত অঞ্চলে চরম ক্ষোভ; ধস নামতে পারে বিজেপির ভোটব্যাঙ্কে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in