

গুরুতর অনিয়মের অভিযোগে একযোগে সাতজন AERO-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সাতজন AERO-কে অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছে কমিশন। তদন্তের অগ্রগতি সম্পর্কেও কমিশনকে অবহিত রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, এই সাত জন AERO-র মধ্যে দুজনের ক্ষেত্রে আগেও সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কোনও কার্যকর পদক্ষেপ করেনি নবান্ন।
কোন ৭ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে কমিশন?
· ক্যানিং পূর্বের দুই AERO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু (এই দুই AERO-র বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল)
· মুর্শিদাবাদের সুতির AERO শেখ মুর্শিদ আলম
· ময়নাগুড়ির AERO ডালিয়া রায় চৌধুরী
· সামশেরগঞ্জের AERO শেফাউর রহমান
· ফরাক্কার AERO নীতীশ দাস
· ডেবরার AERO দেবাশিস দাস
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই সাতজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, এই সাত জন ভোটারদের অসম্পূর্ণ তথ্য আপলোড করেছেন। গুরুতর অসদাচরণ, দায়িত্বে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
উল্লেখ্য, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে শুক্রবারই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লী ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল তাঁকে। নতুন করে তাঁকে কিছু নির্দেশও দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন