Yuva Sathi: 'যুবসাথী’-র জন্য অনলাইনেও আবেদন করা যাবে, একদিনেই সিদ্ধান্ত বদলের নেপথ্যে কী কারণ?

People's Reporter: একটি অংশের মতে, অনেকেই লাইনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিরোধীরা সেই সুযোগ কাজে লাগাচ্ছেন। ভোটের মুখে এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার।
Yuva Sathi: 'যুবসাথী’-র জন্য অনলাইনেও আবেদন করা যাবে, একদিনেই সিদ্ধান্ত বদলের নেপথ্যে কী কারণ?
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

অনলাইনেই আবেদন করা করা যাবে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’-এর জন্য। রবিবার রাত ১২টা থেকে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ গিয়ে উপযুক্তরা আবেদন করতে পারবেন।

প্রথমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কেবল অফলাইনেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করা হবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। সেখানেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। সেইমতো রবিবার থেকে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। কিন্তু সেদিনই ঘোষণা করা হয়, রাত থেকে অনলাইনেও আবেদন করা যাবে।

সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, অফলাইনে আবেদনের চাপ কমাতেই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম দিনে সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে অফলাইনে। এই তালিকায় এমএ-বিএ পাশ প্রচুর যুবক ছিলেন। বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবরও এসেছে। ওয়াকিবহাল মহলের একটি অংশের মতে, অনেকেই লাইনে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিরোধীরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছেন। ভোটের মুখে এই ধরণের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করেছে সরকার।

আবেদন করতে গেলে সরকারের নির্দিষ্ট পোর্টালে লগইন করে প্রয়োজনীয় নথিপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্রের ছবি আপলোড করতে হবে। এছাড়া সাম্প্রতিক পাসপোর্ট সাইজ একটি ছবি এবং একটি সাদা কাগজে নিজের স্বাক্ষরের ছবিও আপলোড করতে হবে।

উল্লেখ্য, ভোটের মুখে পেশ করা অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী' ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সর্বোচ্চ ৫ বছর এই আর্থিক সহায়তা পাবেন কেউ।

প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকেই কার্যকর হবে প্রকল্পটি।

কেন অনলাইনে আবেদন করা যাবে না, তা নিয়ে শনিবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘’আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরও, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কাল (রবিবার) থেকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না?’’

Yuva Sathi: 'যুবসাথী’-র জন্য অনলাইনেও আবেদন করা যাবে, একদিনেই সিদ্ধান্ত বদলের নেপথ্যে কী কারণ?
Pratik-ur-Rehman: সিপিআইএম ছাড়লেন প্রতীক-উর-রহমান? সমাজমাধ্যমে ভাইরাল ইস্তফাপত্রের ছবি
Yuva Sathi: 'যুবসাথী’-র জন্য অনলাইনেও আবেদন করা যাবে, একদিনেই সিদ্ধান্ত বদলের নেপথ্যে কী কারণ?
WB: ভোটের মুখে শুভেন্দু অধিকারীর উল্টো সুর শমীক ভট্টাচার্যর মুখে; সংখ্যালঘুদের কাছে যাবার বার্তা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in