WB Polls 2026: ভোটের মুখে এক ধাক্কায় ৮৩ বিডিও, সহকারী রিটার্নিং অফিসার বদলি; শীর্ষে পূর্ব মেদিনীপুর

People's Reporter: জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে পূর্ব মেদিনীপুরে, যেখানে ১৪ জন আধিকারিককে সরানো হয়েছে। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা—এখানে বদলি হয়েছেন ১১ জন।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

ভোটের আগে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া নির্দেশিকায় রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৮৩ জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করা হয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম-এর দু’টি ব্লকও রয়েছে।

জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে পূর্ব মেদিনীপুর-এ, যেখানে ১৪ জন আধিকারিককে সরানো হয়েছে। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা—এখানে বদলি হয়েছেন ১১ জন। এছাড়া কোচবিহার-এ ৩ জন, জলপাইগুড়ি-তে ৪ জন, মালদহ-এ ৬ জন, মুর্শিদাবাদ-এ ৪ জন এবং নদিয়া-য় ৫ জন আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

এছাড়াও উত্তর ২৪ পরগনা-তে ৭ জন, হুগলি-তে ৪ জন, হাওড়া-তে ১ জন, পশ্চিম মেদিনীপুর-এ ২ জন, পুরুলিয়া-য় ৩ জন, বাঁকুড়া-য় ৪ জন, পূর্ব বর্ধমান-এ ৭ জন, পশ্চিম বর্ধমান-এ ১ জন এবং বীরভূম-এ ৬ জন আধিকারিকের বদলি হয়েছে।

একই দিনে রাজ্য সরকারের তরফে জানানো হয়, চার জন রিটার্নিং অফিসারকেও অন্য বিধানসভা কেন্দ্রে পাঠানো হচ্ছে। এর আগে গত সপ্তাহে ৯টি জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করেছিল কমিশন, যাঁদের নিয়োগ হয়েছিল মাত্র কয়েকদিন আগেই।

এই রদবদলের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পূর্বস্থলী ২ ব্লক-এর ঘটনা। ওই ব্লকের বিডিও অঞ্জন ঘোষালকে সরিয়ে তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মনীশ নন্দাইকে, যিনি ২০১৬ ব্যাচের ডব্লিউবিসিএস আধিকারিক। সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কে জড়ানোর অভিযোগ ওঠে অঞ্জন ঘোষালের বিরুদ্ধে। যেখানে তিনি সরাসরি শাসকদলের পক্ষ নিয়ে সিপিআইএম নেতা কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলেও এই পদক্ষেপ ঘিরে প্রতিক্রিয়া শুরু হয়েছে। মহম্মদ সেলিম এই রদবদলকে কটাক্ষ করে বলেন, প্রশাসনিক বদল বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মতো পদক্ষেপগুলো বাস্তবে কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

নির্বাচন কমিশনের বক্তব্য, আসন্ন ভোট যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই ব্যাপক প্রশাসনিক পরিবর্তন করা হয়েছে।

নির্বাচন কমিশন
WB Polls 2026: ৬০ লাখের মধ্যে নিষ্পত্তি ৩২ লাখের, বাদ প্রায় ১৩ লাখ; কোথায় গিয়ে দাঁড়াবে শেষ হিসাব?
নির্বাচন কমিশন
WB Polls 2026: শূন্যের গেরো! ৭ বিধানসভা, ৫ লোকসভা ভোট - রাজ্যে মোট ১২ বার "শূন্য" প্রাপ্তি বিজেপি-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in