

শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। ১০ প্রতিজ্ঞার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’। এর মধ্যে উল্লেখযোগ্য দুয়ারে চিকিৎসা ক্যাম্প এবং নতুন ৭টি জেলা গঠন।
এক নজরে মুখ্যমন্ত্রী ঘোষিত ১০টি প্রতিজ্ঞা –
১) লক্ষ্মীর ভাণ্ডার – ‘লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয়’ এই শীর্ষক প্রতিজ্ঞাতে মহিলাদের আজীবন মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ মহিলাদের মাসে ১৫০০ টাকা এবং তফশিলি জাতি/জনজাতির মহিলাদের মাসে ১৭০০ টাকা করে দেওয়া হয়।
২) যুবসাথী – এই প্রতিজ্ঞার নাম ‘যুবদের পাশে, জীবিকার আশ্বাসে’। এর অধীনে জীবিকাহীন যুবদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩) ৩০ হাজার কোটির কৃষি বাজেট – কৃষকদের সাহায্যে এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে ৩০০০০ কোটি ব্যয় করার প্রতিশ্রুতি।
৪) সকলের জন্য পাকা বাড়ি – বাংলার সকল পরিবারের জন্য নিশ্চিত পাকা বাড়ি
৫) পরিস্রুত পানীয় জল – বাংলার সমস্ত বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি।
৬) দুয়ারে চিকিৎসা – প্রতি বছর প্রতি ব্লক ও টাউনে ‘দুয়ারে চিকিৎসা’ ক্যাম্প করা হবে।
৭) সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন – ‘বাংলার শিক্ষায়তন’-এর অধীনে সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৮) পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার বাংলা – বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং এলতি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার সহ বাংলাকে গড়ে তোলা হবে পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে।
৯) প্রবীণদের সুরক্ষা – সকল যোগ্য প্রবীণদের বার্ধক্য ভাতা নিশ্চিত করা।
১০) ৭ নতুন জেলা – ৭টি নতুন জেলা তৈরি, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন