CPIM: বামেদের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষিত; টালিগঞ্জ-বালিগঞ্জে চমক, নন্দীগ্রামে কাকে টিকিট দিল?

People's Reporter: দ্বিতীয় দফায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে আরএসপি-র একজন এবং সিপিআই-এর তিনজন রয়েছে। বাকি প্রার্থী সিপিআইএম-এর।
CPIM: বামেদের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষিত; টালিগঞ্জ-বালিগঞ্জে চমক, নন্দীগ্রামে কাকে টিকিট দিল?
প্রতীকী ছবি
Published on

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এই দফায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরএসপি-র একজন এবং সিপিআই-এর তিনজন রয়েছে। বাকি প্রার্থী সিপিআইএম-এর।

বালিগঞ্জ থেকে সিপিআইএম-এর প্রার্থী হচ্ছেন আফরিন বেগম, যিনি নির্বাচন কমিশনের ফুল টিমের সাথে সিপিআইএম প্রতিনিধি দলের বৈঠকে উপস্থিত ছিলেন। টালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস। হেভিওয়েট নন্দীগ্রাম থেকে বামেদের প্রার্থী শান্তি গিরি। এই কেন্দ্রটি সিপিআই-কে ছেড়েছে বামফ্রন্ট। আর এক হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর থেকে বামেদের প্রার্থী অ্যাডভোকেট শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনেও বামেদের হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়েছিলেন তিনি।

এক নজরে বিধানসভা নম্বর সহ বামেদের প্রার্থী তালিকা -

১১ - কালচিনি (এসটি) - পাসাং শেরপা (আরএসপি)

৩২ - করণদীঘি - এমডি. সাহাবুদ্দিন - (সিপিআইএম)

৪৩ - হাবিবপুর - বসুদেব বর্মন - (সিপিআইএম)

৪৫ - চাঁচল - আনোয়ারুল হক - (সিপিআইএম)

৬২ - ভগবানগোলা - মাহমুদাল হাসান - (সিপিআইএম)

৬৩ - রানিনগর - জামাল হোসেন - (সিপিআইএম)

৬৫ - নবগ্রাম (এসসি) - পূর্ণিমা দাস - (সিপিআইএম)

৭৬ - জলঙ্গি - ইয়ানুস আলি সরকার - (সিপিআইএম)

৮৩ - কৃষ্ণনগর উত্তর - অদ্বৈত বিশ্বাস - (সিপিআইএম)

৮৮ - কৃষ্ণনগর (এসসি) - অর্চনা বিশ্বাস - (সিপিআইএম)

৯২ - কল্যাণী (এসসি) - সবুজ দাস - (সিপিআইএম)

১২৪ - বসিরহাট দক্ষিণ - আইনুল আরেফিন (রাজু আহামেদ) - (সিপিআইএম)

১২৯ - কুলতলি (এসসি) - রামশঙ্কর হালদার - (সিপিআইএম)

১৩৬ - জয়নগর (এসসি) - অর্পুব প্রামাণিক - (সিপিআইএম)

১৪০ - বারুইপুর পশ্চিম - লাহেক আলি - (সিপিআইএম)

১৪৩ - ডায়মন্ড হারবার - সমরেন্দ্রনাথ নায়া - (সিপিআইএম)

১৫২ - টালিগঞ্জ - প্রফেসর পার্থ প্রতিম বিশ্বাস - (সিপিআইএম)

১৫৭ - মেটিয়াবুরুজ - অ্যাডভোকেট মনিরুল ইসলাম - (সিপিআইএম)

১৫৯ - ভবানীপুর - অ্যাডভোকেট শ্রীজীব বিশ্বাস - (সিপিআইএম)

১৬১ - বালিগঞ্জ - আফরিন বেগম (শিল্পী) - (সিপিআইএম)

১৮৭ - চাঁপদানি - অ্যাডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি - (সিপিআইএম)

১৯৫ - জঙ্গিপাড়া - সুদীপ্ত সরকার - (সিপিআইএম)

১৯৯ - পুরশুড়া - সন্দীপ কুমার সামন্ত - (সিপিআইএম)

২০৪ - পাঁশকুড়া পূর্ব - ইব্রাহিম আলি - (সিপিআইএম)

২০৫ - পাঁশকুড়া পশ্চিম - নিরঞ্জন সিহি - (সিপিআইএম)

২১০ - নন্দীগ্রাম - শান্তি গিরি - (সিপিআই)

২১৫ - খেজুরি (এসসি) - হিমাংশু দাস - (সিপিআইএম)

২২০ - নয়াগ্রাম (এসটি) - ড. পুলিন বিহারী বাস্কে - (সিপিআইএম)

২২১ - গোপীবল্লভপুর - বিকাশ সারাঙ্গি - (সিপিআই)

২৬৩ - মন্তেশ্বর - অনুপম ঘোষ - (সিপিআইএম)

২৮১ - আসানসোল উত্তর - অখিলেশ কুমার সিং - (সিপিআই)

২৯৪ - মুরারাই - এমডি. আলি রেজা মন্ডল - (সিপিআইএম)

CPIM: বামেদের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষিত; টালিগঞ্জ-বালিগঞ্জে চমক, নন্দীগ্রামে কাকে টিকিট দিল?
সংখ্যালঘু প্রার্থী নেই কোচবিহারের ৯ আসনে, তৃণমূলের তালিকা ঘিরে ক্ষোভ; বাড়ছে বামেদের সম্ভাবনা
CPIM: বামেদের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষিত; টালিগঞ্জ-বালিগঞ্জে চমক, নন্দীগ্রামে কাকে টিকিট দিল?
WB Polls 2026: বিদায়ী বিধায়ককেই প্রার্থী করায় খন্ডঘোষে ব্যাপক বিক্ষোভ TMC কর্মীদের, গণ-ইস্তফার হুমকি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in