জঞ্জাল একটা ডাস্টবিন থেকে আর একটাতে চলে গেলে শুদ্ধ হয়ে যায় না - আরাবুল প্রসঙ্গে মন্তব্য সেলিমের

People's Reporter: সেলিম বলেন, "জঞ্জাল কখনও একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। এখানে এরকম কোনো ওয়াশিংমেশিন নেই যেখানে একদিকে চোর ঢোকালে অন্যদিক দিয়ে সাধু বেরোবে।"
মহম্মদ সেলিম এবং আরাবুল ইসলাম
মহম্মদ সেলিম এবং আরাবুল ইসলামছবি সংগৃহীত
Published on

ক্যানিং পূর্বে প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলামকে প্রার্থী করায় জোটসঙ্গী আইএসএফ-কে কড়া বার্তা দিয়েছিল সিপিআইএম। কয়েক ঘণ্টার মধ্যেই এর জবাব দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। স্পষ্ট জানালেন, কোনও দলের লেজুড়বৃত্তি করতে পারবে না তাঁরা।    

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আরাবুলকে প্রার্থী করা সংক্রান্ত প্রশ্নের জবাবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "আমরা বামফ্রন্টরা সবসময় দুর্নীতিগ্রস্ত, দুর্বৃত্ত, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করছি, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছি। তাই যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, মস্তান, দুর্নীতিগ্রস্থদের আমরা দূরে সরিয়ে রাখি। অতীতেও করেছি, এখনও করছি।... তৃণমূল, বিজেপিকে পরাস্ত করতে আইএসএফ এবার বামফ্রন্টের সাথে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। তো যেই তৃণমূল, বিজেপিকে পরাস্ত করতে লড়াই করছি, তাকেই বগলদাবা করবো , সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। বামফ্রন্ট এটা কখনোই অনুমোদন করে না। আমরা আইএসএফ-কে একথা জানিয়ে দিয়েছি।"

তিনি আরও বলেন, "রাজনীতির মধ্যে যে জঞ্জাল আছে আমরা তা অপসারণ করছি। জঞ্জাল কখনও একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। আমাদের এখানে এরকম কোনো ওয়াশিং মেশিন নেই যেখানে একদিকে চোর বা ডাকাত ঢোকালে অন্যদিক দিয়ে সাধু বা মৌলবী বেরোবে।"

গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আইএসএফ কর্মীকে খুন করার অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ তুলে তিনি আইএসএফ কর্মীদেরও এই বিষয়ে ভাবতে বলেছেন।

তবে এদিন রাতেই সেলিমকে পাল্টা জবাব দেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘‘আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা কোনও দলের লেজুড়বৃত্তি করতে পারি না।’’

এই ইস্যুতে ফের একবার বাম-আইএসএফ আসন সমঝোতা ধাক্কা খেতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রের প্রার্থী নিয়ে মতবিরোধ চলছে দুই দলের মধ্যে। তিনটি কেন্দ্রে বামফ্রন্ট এবং আইএসএফ উভয়েই প্রার্থী ঘোষণা করেছে।

মহম্মদ সেলিম এবং আরাবুল ইসলাম
WB Polls 2026: 'সম্পূর্ণ দ্বিচারিতা' - অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়ায় কড়া প্রতিক্রিয়া কুণাল ঘোষের
মহম্মদ সেলিম এবং আরাবুল ইসলাম
RSS-এর এজেন্ডা কার্যকর করছে নির্যাতন এজেন্সি, তৃণমূল-বিজেপির কার্যকলাপ প্রমাণ করছে সেটিং - মহঃ সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in