WB Election 2026: তৃণমূল-বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট না হলে সমঝোতা নয় - কংগ্রেস প্রসঙ্গে মহঃ সেলিম

People's Reporter: মহম্মদ সেলিম দাবি করেন, ‘কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। কয়েকটা আসন দিয়ে যদি সমঝোতা হতে পারে। আমাদের একটাই লক্ষ্য, রাজ্যে তৃণমূল-বিজেপিকে পরাস্ত করা।'
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফাইল ছবি, নিজস্ব চিত্র
Published on

‘অবস্থান স্পষ্ট না হলে সমঝোতা হবে না’ – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কংগ্রেস প্রসঙ্গে সিপিআইএম-এর অবস্থান স্পষ্ট করলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গতকালের সাক্ষাৎকারে মহম্মদ সেলিম দাবি করেন, ‘কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। কয়েকটা আসন দিয়ে যদি সমঝোতা হতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন, আমাদের একটাই লক্ষ্য, রাজ্যে তৃণমূল-বিজেপিকে পরাস্ত করা। রাজনৈতিক অবস্থান স্পষ্ট না হলে আমাদের সঙ্গে সমঝোতা হবে না।

কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে গতকালের সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জানিয়েছেন, এর আগে উপনির্বাচনের সময় আমরা দেখেছি, আমরা যখন প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি তখন শেষ মুহূর্তে গিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছিল। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রথমে অবস্থান স্পষ্ট করতে হবে রাজনীতিগতভাবে। বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করতে হলে প্রথমে নিজেদের রাজনীতিটা স্পষ্ট করতে হবে। সেই রাজনীতিটা হবে তৃণমূল বিজেপি বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, খেটে খাওয়া মানুষের পক্ষে। এই অবস্থান না থাকলে সমঝোতা হবে না।

তিনি আরও বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এবছরের ফেব্রুয়ারি এসে গেলেও এখনও পর্যন্ত কংগ্রেস কিছু জানায়নি। আমরা ৩১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেছিলাম। সম্প্রতি জানলাম, কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে। কয়েকটা আসন দিয়ে যদি সমঝোতা করা যায়। আমরা তাই বলছি আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

রাজ্য বিধানসভা নির্বাচনে বাম শরিক দল এবং অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সেলিম জানিয়েছেন, গত পুজোর পর থেকেই বামফ্রন্টের শরিক দলের মধ্যে আলোচনা চলছে। এখনও পর্যন্ত চার দফা আলোচনা হয়ে গেছে। চূড়ান্ত পর্যায়ের আলোচনা বাকি আছে। এছাড়াও বামফ্রন্টের বাইরের কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে। যা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে সিপিআইএমএল লিবারেশন আছে, আইএসএফ আছে। কিন্তু বাম শরিকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে তারপরেই বাইরের দলের সঙ্গে আলোচনা চূড়ান্ত হবে।

তিনি বলেন, সিপিআইএমএল লিবারেশন জানিয়েছে তারা বামফ্রন্টে থাকবে না। কিন্তু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সহযোগী হিসেবে লড়াই করবে। আইএসএফ-এর সঙ্গেও কথা হয়েছে। তারা বামেদের সঙ্গে লড়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়েছে সমঝোতা হবে নিঃশর্তভাবে।  

আগামী ৭ মে শেষ হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। অর্থাৎ তার আগেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই হিসেবে কোনও রাজনৈতিক দলের কাছেই মাস দু’য়েকের বেশি সময় নেই। সূত্র অনুসারে তৃণমূলের প্রার্থী তালিকা প্রায় তৈরি হয়ে গেলেও এখনও পর্যন্ত এই বিষয়ে বিরোধী বিজেপি বা বামেদের কোনও প্রাথমিক প্রার্থী তালিকা হয়েছে বলে জানা যায়নি।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
WB Politics: সমঝোতা? নাকি একলা চলো? কোন পথে বাংলার বাম কংগ্রেস? কী ভাবছেন নওশাদ-হুমায়ুনরা?
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
WB Election 26: কংগ্রেসের 'একলা চলো' ভাবনা আদৌ বাস্তবসম্মত? নাকি সবটাই আবেগতাড়িত?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in