WB Assembly Poll 2026: ২০০১-এর পর রাজ্যে ফের কমলো ভোটের দফা, কোন জেলায় কবে ভোট?

People's Reporter: ২৩ এপ্রিল বৃহস্পতিবার, ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল বুধবার ভোট হবে ১৪২ আসনে। রাজ্যে ভোট গণনা হবে ৪ মে, সোমবার। আজ ভোট ঘোষণার পর থেকেই পাঁচ রাজ্যে জারি হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি
Published on

পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে দু’দফায়। ২০০১ সালে শেষবার রাজ্যে ১ দফায় ভোট হয়েছিল। রবিবারই নির্বাচন কমিশন এই সংক্রান্ত বিষয়ে ঘোষণা করেছে। রাজ্যে প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল বৃহস্পতিবার, ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। রাজ্যে ভোট গণনা হবে ৪ মে, সোমবার। আজ ভোট ঘোষণার পর থেকেই পাঁচ রাজ্যে জারি হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি।

রাজ্যে প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার ১৫২ আসনে।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী ও হাওড়া জেলার ১৪২ আসনে।

দুই রাজ্যে ভোটের পাশাপাশি দেশজুড়ে মোট ৮টি আসনে উপনির্বাচন হবে। যার মধ্যে আছে গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডে একটি করে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। এই ৮টি আসনেই ভোটগণনা হবে ৪ মে।  

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল ৮ দফায়। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই আট দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফা ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফা ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফা ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফা ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফা ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফা ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফা ২৬ এপ্রিল (৩৪ আসন) এবং অষ্টম দফা ২৯ এপ্রিল (৩৫ আসন)। প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২টি আসনে ভোটগ্রহণ হয় ৩০ সেপ্টেম্বর।

২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল ৬ দফায়। যদিও সেবার প্রথম দফাকে দু'ভাবে ভাগ করে ভোটগ্রহণ হয়েছিল।

২০১১ সালে রাজ্যে ভোট হয়েছিল ৬ দফায়।

২০০৬ সালে রাজ্যে ভোট হয়েছিল ৫ দফায়।

২০০১ সালে রাজ্যে ভোট হয়েছিল ১ দফায়।

ছবি প্রতীকী
WB Assembly Polls 2026: রাজ্যে ভোট দু'দফায় - ২৩ এবং ২৯ এপ্রিল, গণনা ৪ মে
ছবি প্রতীকী
WB Assembly Poll 2026: "এবার মানুষ তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবেন" - শমীক ভট্টাচার্য

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in