TMC: পুরী থেকে গ্রেপ্তার কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

People's Reporter: তৃণমূলের মধ্যে বিক্ষোভ, বিদ্রোহ, শিবির বদলানো যখন ঠিকমত দানা বাঁধেনি, সেইসময়, গত ২৭ মে পুরসভার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তীরা।
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষফাইল ছবি, সুশান্ত ঘোষের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

রাজ্যে তৃণমূল ক্ষমতা হারানোর পর যারা যারা বিদ্রোহ করেছেন বা প্রকাশ্যে দলের সংশ্রব ত্যাগ করেছেন তাঁদের মধ্যে আছেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তীরা। দলের মধ্যে বিক্ষোভ, বিদ্রোহ, শিবির বদলানো যখন ঠিকমত দানা বাঁধেনি, সেইসময়, গত ২৭ মে পুরসভার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তীরা। যদিও তাঁর গ্রেপ্তারির বিষয়ে এখনও পর্যন্ত লালবাজার থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এই ঘটনার কিছুদিন পরেই এলাকা ছেড়ে গা ঢাকা দেন সুশান্ত ঘোষ। ওড়িশা সীমানায় গাড়ি এবং পরিবারের সদস্যদের ফেলে রেখে তিনি পালিয়ে যান। গ্রেপ্তার হয় তাঁর গাড়ির চালক। যদিও শেষরক্ষা তাতেও হল না। বুধবার পুরী থেকে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির একাধিক অভিযোগ আছে। জানা যাচ্ছে, কলকাতা পুলিশের এসটিএফ বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।

পুলিশের অভিযোগ অনুসারে, সুশান্ত ঘোষ একাধিক তোলাবাজি ও দুর্নীতির ঘটনার সঙ্গে যুক্ত। তিনি নামে বেনামে বহু সম্পত্তির মালিক। এলাকাতেও সাধারণ মানুষ তাঁর দাপটে তটস্থ ছিল বলেই অভিযোগ। অনুমান করা হচ্ছে নামে বেনামে তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ছাড়াতে পারে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকার তোলাবাজির অভিযোগ আছে। জানা গেছে ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় কিছু মানুষজনই অভিযোগ করেছিলেন।

গত ২৭ মে কলকাতা পুরসভার ১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুশান্ত ঘোষ এবং সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি এবং ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সম্প্রতি কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠিত হবে।

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ
CPIM: এপস্টিন ফাইলে নাম; কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে অপসারণের দাবি সিপিআইএম পলিটব্যুরোর
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ
Kolkata Municipal Corporation: তিলোত্তমার মুকুটে নয়া পালক, দূষণ নিয়ন্ত্রণে দেশের সেরা কলকাতা পুরসভা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in