WB Polls 2026: তৃণমূলকে 'আল্টিমেটাম' - কমিশনের ট্যুইট ঘিরে বিতর্ক তুঙ্গে; প্রতিবাদে সরব নেটিজেনরাও

People's Reporter: কমিশন তাদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে সকাল ১০টা ২০ মিনিটে তৃণমূলের নাম করে জানায়, আসন্ন বিধানসভা ভোটে কোনও রকম ভয়, হিংসা, হুমকি বা প্রলোভনের স্থান থাকবে না।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ছবি সংগৃহীত, ফাইল ছবি
Published on

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের একাধিক কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেল থেকে (পূর্বতন ট্যুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ালো। যে বিতর্কে জড়িয়ে পড়েছেন নেটিজেনরাও। তাদের প্রশ্ন, 'এভাবে নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলের নাম করে হুমকি দিতে পারে কি?'

ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়ার অভিযোগ তুলে তৃণমূলের এক প্রতিনিধি দল বুধবার নির্বাচন সদনে কমিশনের সঙ্গে দেখা করে। বৈঠক শেষ হতেই কমিশন তাদের সরকারি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে সকাল ১০টা ২০ মিনিটে তৃণমূলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেয়। সেখানে স্পষ্ট বলা হয়, আসন্ন বিধানসভা ভোটে কোনও রকম ভয়, হিংসা, হুমকি বা প্রলোভনের স্থান থাকবে না। পাশাপাশি, ‘ছাপ্পা ভোট’ বা বুথ দখলের মতো অভিযোগেরও কোনও সুযোগ রাখা হবে না বলে জানানো হয়।

ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতি
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট

ইতিমধ্যেই এই পোষ্ট ঘিরে প্রবল প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অঙ্কিত রাজ শ্রীবাস্তব বলে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, "নির্বাচন কমিশন কি এই ভাষায় কথা বলতে পারে? কোনও রাজনৈতিক দলের উদ্দেশ্যে?"

নম্র প্যাটেল নামক এক নেটিজেন নির্বাচন কমিশনের ট্যুইটের নিচে লিখেছেন, "আমাদের দেশে ভোট চুরির ঘটনা ঘটার একটি কারণ হলো—ভারতের নির্বাচন কমিশন বিজেপির নির্বাচন কমিশনের মতো আচরণ করছে।"

বিশিষ্ট সাংবাদিক রবীশ কুমার লিখেছেন, "২৭ লক্ষ ভোট পড়বে না। ২৭ লক্ষ। নির্বাচন কমিশন টুইট করে জানিয়েছে যে, এবার নির্বাচন অনুষ্ঠিত হবে ভয়ভীতিমুক্ত, কোনো তল্লাশি অভিযান ছাড়া এবং কোনো প্রলোভন ছাড়াই। তাদের অবশ্য এটাও জুড়ে দেওয়া উচিত ছিল যে—এবার নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটার ছাড়াই।"

রবীশ কুমারের পোষ্ট
রবীশ কুমারের পোষ্টরবীশ কুমারের এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিন শট

এই পোস্ট প্রকাশ্যে আসতেই তৃণমূলও পাল্টা প্রতিক্রিয়া জানায়। তাদের প্রশ্ন, একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা কি এভাবে প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলকে লক্ষ্য করে মন্তব্য করতে পারে? আরও কড়া সুরে তারা কমিশনকে উদ্দেশ্য করে জানায়, ‘এবার মুখোশ খুলে ফেলুন।’

এর আগে বৈঠক ঘিরেও বিতর্ক তৈরি হয়। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের সঙ্গে সহযোগিতা করেননি এবং বৈঠকে কোনও গঠনমূলক আলোচনা হয়নি। এমনকি, তিনি দাবি করেন, তাঁদের ‘গেট লস্ট’ বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ট্যুইটের উত্তর তৃণমূলের
নির্বাচন কমিশনের ট্যুইটের উত্তর তৃণমূলেরঅল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিন শট

যদিও এই অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য না করলেও কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়, বৈঠকের সময় তৃণমূলের প্রতিনিধিরা উচ্চস্বরে কথা বলছিলেন এবং শিষ্টাচার মানা হয়নি। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমিশনের পক্ষ থেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল।

সব মিলিয়ে, বৈঠকের ভেতরের ঘটনা নিয়ে দুই পক্ষের বয়ানে স্পষ্ট ফারাক। তৃণমূলের দাবি, কী ঘটেছে তা প্রকাশ্যে আনুক কমিশন। আর এই টানাপোড়েন এখন সমাজমাধ্যমেও প্রকাশ্য সংঘাতে পরিণত হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
WB Polls 2026: ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
WB Polls 2026: ভোটার তালিকা 'ফ্রিজ' - কত নাম বাদ রেখেই ভোট এখনও স্পষ্ট নয়, শেষ ভরসা সুপ্রিম কোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in