Maharashtra: পালঘরে দাবি আদায়ের পর কৃষক-শ্রমিকের দাবি নিয়ে নাসিক থেকে মুম্বাই পদযাত্রায় CPIM-AIKS

People's Reporter: নাসিক থেকে মুম্বাই পদযাত্রা শুরু করলো CPIM) এবং AIKS। রবিবার শুরু হওয়া এই পদযাত্রা মুম্বাই পৌঁছবে ২ ফেব্রুয়ারি। এই পদযাত্রায় ৪০ হাজার কৃষক অংশ নিচ্ছেন বলে দলীয় তরফে জানানো হয়েছে।
সোমবার মুম্বাই অভিমুখী পদযাত্রার শুরুতে
সোমবার মুম্বাই অভিমুখী পদযাত্রার শুরুতেছবি - সিপিআইএম ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

মহারাষ্ট্রের পালঘরে ৫০ হাজার কৃষকের মিছিল নিয়ে এসে প্রশাসনিক ভবন ঘেরাও করে দাবি আদায়ের পর তিন দিনের মাথায় ফের নাসিক থেকে মুম্বাই পদযাত্রা শুরু করলো সিপিআইএম (CPIM) এবং বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা (AIKS)। রবিবার শুরু হওয়া এই পদযাত্রা মুম্বাই পৌঁছবে আগামী ২ ফেব্রুয়ারি। ২৫ জানুয়ারি নাসিক থেকে শুরু হওয়া এই পদযাত্রায় ৪০ হাজার কৃষক অংশ নিচ্ছেন বলে দলীয় তরফে জানানো হয়েছে।

গতকাল পদযাত্রা শুরুর পর থেকেই মহারাষ্ট্র সরকার আলোচনার প্রস্তাব পাঠাতে শুরু করে সিপিআইএম নেতৃত্বকে। যদিও সরকারের পাঠানো প্রস্তাবে সাড়া দেননি পদযাত্রায় অংশগ্রহণকারী নেতৃত্ব। সংগঠকদের পক্ষ ডঃ অশোক ধাওয়ালে এই প্রসঙ্গে বলেন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বৈঠকে বসে এই দাবি সম্পর্কে সরকারের সিদ্ধান্ত জানাচ্ছেন ততক্ষণ এই পদযাত্রা চলবে।

গতকাল রাতে নাসিকের রাজুর বাহুলা-তে (Rajulr Bahula) বিশ্রামের পর সোমবার প্রজাতন্ত্র দিবসের সকাল থেকে আবার শুরু হয়েছে মুম্বাই অভিমুখী পদযাত্রা। এদিনের পদযাত্রা পৌঁছবে সাহপুর (Shahapur)। নাসিক থেকে মুম্বাই পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় নেতৃত্বের সাথে অংশ নিয়েছেন হাজার হাজার পদযাত্রী। পদযাত্রায় নাসিক জেলার সব তহসিলের মহিলা-পুরুষ, বৃদ্ধ-যুবক নির্বিশেষে যোগ দিয়েছেন। প্রজাতন্ত্র দিবসের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিশাল জনসমুদ্র মনোযোগ সহকারে দাঁড়িয়ে সম্মিলিতভাবে অভিবাদন জানায়।   

সোমবার মুম্বাই অভিমুখী পদযাত্রার শুরুতে
Maharashtra: পালঘরে রাতভর ঘেরাও প্রশাসনিক ভবন, লিখিত প্রতিশ্রুতি আদায় করে অবস্থান তুললো এআইকেএস

লংমার্চ প্রসঙ্গে সিপিআইএম এবং এআইকেএস নেতৃত্ব জানিয়েছেন, কৃষকদের এবং শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “মিছিল থেকে বন অধিকার আইন (Forest Rights Act - FRA) এবং পেসা [The Provisions of the Panchayats (Extension to the Scheduled Areat) Act, 1996 – PESA] সম্পর্কিত অসংখ্য প্রতিশ্রুতি উপেক্ষা করা, সেচ প্রকল্প, জেলা পরিষদ স্কুলগুলিতে হাজার হাজার শূন্য পদ পূরণ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হচ্ছে”।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্পোরেট-পন্থী নীতিগুলোকে কেন্দ্র করে আন্দোলন চলছে। এর মধ্যে আছে স্মার্ট মিটার প্রকল্প, এমএনআরইজিএ এবং গ্রামীণ কর্মসংস্থানকে দুর্বল করা, সরকার-কর্পোরেট আঁতাতের মাধ্যমে জমি দখল, চারটি শ্রম আইন চাপিয়ে দেওয়া ইত্যাদি।”

পদযাত্রা প্রসঙ্গে মহারাষ্ট্র কিষাণ সভার যুগ্ম সম্পাদক ডঃ অজিত নাওয়ালে সাংবাদিকদের বলেন, “অতীতে আমাদের আন্দোলনের পর সরকার আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও কিছুই করেনি। বিজেপি সরকার আদানি ও আম্বানিদের স্বার্থ রক্ষায় আগ্রহী। সরকার পুরো রাজ্যকে এই শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে এবং সাধারণ মানুষের অসন্তোষ এর বিরুদ্ধেই।…এই পদযাত্রা থেকে আমাদের দাবি পূরণ না হলে প্রতিবাদে আমরা সচিবালয় ঘেরাও করবো।”

সিপিআইএম-এআইকেএস-এর ডাকে নাসিক থেকে মুম্বাই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য এবং এআইকেএস-এর সর্বভারতীয় সভাপতি ডঃ অশোক ধাওয়ালে, প্রাক্তন বিধায়ক জে পি গাভিট, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ অজিত নাওয়ালে প্রমুখ।

সোমবার মুম্বাই অভিমুখী পদযাত্রার শুরুতে
CPIM: মাঠ দেয়নি প্রশাসন, মালদায় রাস্তা আটকেই সিপিআইএম-এর জনসভা; শহর জুড়ে প্রতিবাদ মিছিল
সোমবার মুম্বাই অভিমুখী পদযাত্রার শুরুতে
CPIM: এসআইআর-এর নামে সাধারণ মানুষের হেনস্থা; প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত CPIM নেতা-কর্মীরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in