Uttarakhand: উত্তরাখন্ডে দোকানের নাম বদলের দাবিতে হামলা, দীপক-এর প্রতিবাদে পিছু হটলো হিন্দুত্ববাদীরা

People's Reporter: উত্তরাখন্ডের কোটদ্বারে এক দোকানে নাম বদলের দাবি নিয়ে হামলা চালায় হিন্দুত্ববাদীরা। যার প্রতিবাদে রুখে দাঁড়ান স্থানীয় যুবকরা। প্রতিবাদের মুখে পড়ে হিন্দুত্ববাদীরা এলাকা ছেড়ে চলে যায়।
যে দোকানের নাম নিয়ে বিতর্ক এবং প্রতিবাদী যুবক দীপক কুমার
যে দোকানের নাম নিয়ে বিতর্ক এবং প্রতিবাদী যুবক দীপক কুমারছবি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত, গ্রাফিক্স আকাশ
Published on

‘বাবা স্কুল ড্রেস অ্যান্ড ম্যাচিং সেন্টার’। উত্তরাখন্ডের পৌড়ি গাড়োয়াল জেলার কোটদ্বার, প্যাটেল মার্গের এই দোকান ঘিরেই বিতর্কের সূত্রপাত। যে দোকানের মালিকের নাম শোয়েব সালমানি। সেই দোকানেই নাম বদলের দাবি নিয়ে হামলা চালায় হিন্দুত্ববাদীরা। যার প্রতিবাদে রুখে দাঁড়ান স্থানীয় যুবকরাই এবং প্রতিবাদের মুখে পড়ে হিন্দুত্ববাদীরা এলাকা ছেড়ে চলে যায়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার) দেখা গেছে, দোকানের মালিক বর্ষীয়ান শোয়েব সালমানির দোকানে এসে একদল যুবক বলছে, ‘হয় দোকানের নাম থেকে বাবা সরিয়ে নিতে হবে নয়তো আপনাকে বাবা হতে হবে’ (ইয়েহ বাবা নাম হটাও আপ, ইয়া তো বাবা বন যাও আপ)। এইসময়েই পাশে থাকা দুই যুবক এগিয়ে আসেন এবং কেন তাঁরা বৃদ্ধকে হেনস্থা করছে জানতে চান। হামলাকারীরা পাল্টা তাঁর নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার নাম মহম্মদ দীপক’। আপনারা আমার নাম দিয়ে কী করবেন?’ অন্য যে যুবক প্রতিবাদ জানান তাঁর নাম বিজয় রাওয়াত।

এরপরেই দীপক পাল্টা প্রশ্ন করেন, “মুসলমানরা এই নাম রাখলে কী হবে? তারা কি এই দেশের নাগরিক নন? এই নাম কি আপনাদের সম্পত্তি? আপনি কি নিজের নাম বদল করবেন? এই দোকান ৩০ বছরের পুরোনো।”

এর কিছুক্ষণ পরেই অন্যান্য স্থানীয় বাসিন্দারাও দীপককে সমর্থন জানিয়ে হিন্দুত্ববাদীদের মুখোমুখি হন এবং উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। যা পরে এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

ঘটনার পরেই দীপক কুমার (যিনি হিন্দুত্ববাদীদের সামনে নিজেকে মহম্মদ দীপক বলে পরিচয় দিয়েছিলেন) সমাজমাধ্যমে এক ভিডিও বিবৃতি প্রকাশ করে মানুষকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এবং ধর্মের ভিত্তিতে কাউকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানান।

ভিডিওতে তিনি বলেন, “আমার মতে, কোনো ব্যক্তি, তিনি হিন্দু হন বা মুসলমান – তাঁকে লক্ষ্যবস্তু করা ভুল; এরকম হওয়া উচিত নয়।” “আমি আমার ভাই, বোন এবং বন্ধুদের শুধু এটুকুই বলতে চাই যে, আমাদের দেশের জন্য ঘৃণা নয়, ভালোবাসা ও স্নেহ প্রয়োজন। আপনি যতটা খুশি ঘৃণা ছড়াতে পারেন, কিন্তু ভালোবাসা ছড়ানোটা অনেক বড় ব্যাপার। অনুগ্রহ করে আমাদের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসার চোখে দেখুন।”

তিনি আরও বলেন, “আমি হিন্দু নই, মুসলমান নই, শিখ নই, খ্রিস্টানও নই। সবার আগে আমি একজন মানুষ।”“মৃত্যুর পর আমাকে ঈশ্বর এবং মানবতার কাছে জবাবদিহি করতে হবে, কোনো ধর্মের কাছে নয়। গত কিছুদিন ধরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, হিন্দু ও মুসলমান নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।”

যদিও এই ঘটনার পরের দিনেই দেরাদুন এবং ঋষিকেশ থেকে কিছু দক্ষিণপন্থী যুবক কোটদ্বারে আসে এবং পরপর দু'বার দীপককে আক্রমণের চেষ্টা করে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দীপকের অপর আক্রমণের চেষ্টার ঘটনার প্রতিবাদে একাধিক নেটিজেন নিজেদের পোষ্টে উত্তরাখন্ড পুলিশের কাছে দীপকের সুরক্ষার দাবি জানিয়েছেন। এই ঘটনার পর অন্য এক ভিডিও বার্তায় দীপক নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন।

অর্পিত শর্মা নামক এক ব্যক্তি এই ঘটনা প্রসঙ্গে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমাদের প্রিয় ভারতের মৌলিক ভিত্তি বজায় রাখার জন্য তাঁর মতো আরও মানুষের প্রয়োজন।"

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রখ্যাত সাংবাদিক অভিসার শর্মা লিখেছেন, "এঁরা কখনও অঙ্কিতা ভান্ডারী কান্ডের প্রতিবাদে সরব হবে না।"

এই ঘটনা প্রসঙ্গে রাখী ত্রিপাটি লিখেছেন, "একটি জাতি কখন দুর্বল হতে শুরু করে?যখন কেউ অসহায়দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সেই ব্যক্তি আক্রান্ত হয়, তখন তাকে একা তার মোকাবিলা করার জন্য ছেড়ে দেওয়া হয়। দীপকের পাশে দাঁড়ান।"

দেশের বিভিন্ন প্রান্তে যখন হিন্দু মুসলমান নিয়ে উত্তাপ ছড়াচ্ছে সেইসময় উত্তরাখন্ডে দীপক কুমারের এই প্রতিবাদী ভূমিকাকে স্বাগত জানিয়েছেন নেট নাগরিকরা। তাদের বড়ো অংশের মতে এই ধরণের বিষয় বন্ধ করতে হলে সাধারণ মানুষকেই রুখে দাঁড়াতে হবে। তাহলেও পারস্পরিক সৌহার্দ্য রক্ষা পাবে।

যে দোকানের নাম নিয়ে বিতর্ক এবং প্রতিবাদী যুবক দীপক কুমার
Uttarakhand: ঔরঙ্গজেবপুর হবে শিবাজিনগর! ৪ জেলার ১৫ জায়গার নাম বদল উত্তরাখণ্ড বিজেপি সরকারের
যে দোকানের নাম নিয়ে বিতর্ক এবং প্রতিবাদী যুবক দীপক কুমার
Uttarakhand: কেদার-বদরি মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি! বৈঠকে চূড়ান্ত হবে সিদ্ধান্ত
যে দোকানের নাম নিয়ে বিতর্ক এবং প্রতিবাদী যুবক দীপক কুমার
Uttarakhand: উত্তরাখন্ডের কাশীপুরে কাশ্মীরি শাল বিক্রেতাকে নিগ্রহ, বজরঙ দলের সদস্য গ্রেপ্তার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in