Uttarakhand: কেদার-বদরি মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি! বৈঠকে চূড়ান্ত হবে সিদ্ধান্ত

People's Reporter: বিকেটিসি চেয়ারম্যান ও বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী জানান, কমিটির আগামী বৈঠকে আলোচনার জন্য এই সংক্রান্ত প্রস্তাব নেওয়া হয়েছে। কংগ্রেস জানিয়েছে, বিজেপি মানুষের দৃষ্টি ঘোরাতে এসব করছে।
কেদারনাথ মন্দির
কেদারনাথ মন্দির ফাইল ছবি, ফেসবুক থেকে সংগৃহীত
Published on

উত্তরাখন্ডের কেদারনাথ ও বদরিনাথ মন্দির, গঙ্গোত্রী ধাম এবং গোমুখে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। দ্য শ্রী বদরিনাথ কেদারনাথ টেম্পল কমিটি (BKTC)-র আনা প্রস্তাব এখনও চূড়ান্ত না হলেও কমিটির আগামী বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হতে পারে। বিকেটিসি ছাড়াও একই ধরণের প্রস্তাব আনা হয়েছে শ্রী গঙ্গোত্রী টেম্পল কমিটির পক্ষ থেকেও। সেক্ষেত্রে কেদারনাথ এবং বদরিনাথ, গঙ্গোত্রী এবং গোমুখের মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। মন্দির কমিটির আনা এই প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে কংগ্রেস।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিকেটিসি চেয়ারম্যান এবং বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, কমিটির আগামী বৈঠকে আলোচনার জন্য এই সংক্রান্ত একটি প্রস্তাব নেওয়া হয়েছে। প্রস্তাব পাশ হলে বিকেটিসি-র অধীন ৪৫টি মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে।

তিনি আরও জানিয়েছেন, এইসব মন্দিরে ঐতিহ্যগতভাবে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। যদিও অবিজেপি সরকারের আমলে এই ঐতিহ্য
শিথিল করা হয়। মন্দিরের পবিত্রতা এবং ধর্মীয় পবিত্রতা রক্ষার জন্য শতাব্দী প্রাচীন এইসব মন্দিরে কড়া পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাই মন্দির কমিটি এই বিষয়ক প্রস্তাব নিয়েছে।

হেমন্ত দ্বিবেদী উত্তরাখন্ড জুড়ে অবৈধ উপাসনালয় অপসারণের জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির আদেশকে স্বাগত জানিয়ে বলেছেন, এই পদক্ষেপ উত্তরাখণ্ডের ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আইন-শৃঙ্খলা জোরদার করতে সাহায্য করবে। তিনি বলেন, রাজ্য সরকার এবং মন্দির কমিটিগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় মন্দির ও ঐতিহ্যের পবিত্রতা রক্ষায় আরও সহায়ক হবে।

মন্দির কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতার এই প্রস্তাবের বিরোধিতা করে কংগ্রেস জানিয়েছে, মন্দিরে অহিন্দুদের প্রবেশ সংক্রান্ত এই ধরণের প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। বিজেপি নিজেদের অক্ষমতা ঢাকতে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এইধরনের বিষয় নিয়ে আলোচনা চাইছে।

কেদারনাথ মন্দির
Uttarakhand: ঔরঙ্গজেবপুর হবে শিবাজিনগর! ৪ জেলার ১৫ জায়গার নাম বদল উত্তরাখণ্ড বিজেপি সরকারের
কেদারনাথ মন্দির
Uttarakhand: কংগ্রেসের কাছে পরাজিত পুষ্কর সিং ধামীকেই ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করছে বিজেপি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in