External Debt: ২০২৬ অর্থবছরে ভারতের বৈদেশিক ঋণ বেড়ে ৭৬২.৮ বিলিয়ন ডলার, বাড়লো ঋণ-জিডিপি অনুপাত

People's Reporter: সোমবার ২৯ জুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে গত বছর মার্চ মাসের তুলনায় চলতি বছরের মার্চ মাসে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে ২ হাজার ৬৩০ কোটি ডলার।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি, গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

২০২৫ সালের অনুপাতে ২০২৬-এ ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ আরও বাড়লো। সোমবার ২৯ জুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে গত বছরের মার্চ মাসের তুলনায় চলতি বছরের মার্চ মাসে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে ২ হাজার ৬৩০ কোটি ডলার। ২০২৬-এর মার্চ মাসের হিসেব অনুসারে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৬ হাজার ২৮০ কোটি ডলার।

মানি কন্ট্রোল ডট কম তাদের প্রতিবেদনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে উদ্ধৃত করে জানিয়েছে, টাকার মূল্যায়নের প্রভাব বাদ দিলে ২০২৫ সালের মার্চ মাসের তুলনায় ২০২৬-এর মার্চের শেষ বৈদেশিক ঋণ ২৬.৩ বিলিয়ন ডলারের পরিবর্তে ৫১ বিলিয়ন ডলার বা ৫ হাজার ১০০ কোটি ডলার বৃদ্ধি পেত। কিন্তু ভারতীয় টাকার তুলনায় ডলারের মূল্যবৃদ্ধি হওয়ার কারণে বৈদেশিক ঋণের পরিমাণ কাগজে কলমে ২ হাজার ৪৬০ কোটি ডলার কম হয়েছে।

আরবিআই-এর বিবৃতিতে আরও জানানো হয়েছে গত বছরের মার্চে বৈদেশিক ঋণের জিডিপি অনুপাত ছিল ১৯.৮ শতাংশ। যা চলতি বছরে প্রায় ১ শতাংশ বেড়ে ২০.৮ শতাংশে পৌঁছেছে।

আরবিআই-এর তথ্য অনুসারে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী ঋণের ক্ষেত্রেও পরিমাণ বেড়েছে। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে (এক বছরের বেশি সময়কালের জন্য ঋণ) ২০২৫-এর মার্চ মাসের তুলনায় ২০২৬-এর মার্চে ঋণের পরিমাণ বেড়েছে ১১.৬ বিলিয়ন মার্কিন ডলার। স্বল্পমেয়াদীর ক্ষেত্রে (এক বছরের কম সময়ের জন্য) একই সময়কালে তা ১৮.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৯.৬ শতাংশ।

আরবিআই জানিয়েছে, বৈদেশিক ঋণের ক্ষেত্রে ঋণ বা ‘লোন’-এর অংশই ছিল সবচেয়ে বেশি (৩৪.৭ শতাংশ); এরপরই ছিল মুদ্রা ও আমানত (২২.৩ শতাংশ), বাণিজ্য ঋণ ও অগ্রিম অর্থ (১৯ শতাংশ) এবং ঋণপত্র বা ‘ডেট সিকিউরিটিজ’ (১৬.১ শতাংশ)। আরবিআই (RBI) জানিয়েছে, “ঋণ পরিশোধের খরচ (অর্থাৎ মূল অর্থ ও সুদ পরিশোধ) এক বছর আগের ৬.৬ শতাংশ থেকে কমে ২০২৬ সালের মার্চ শেষে মোট চলতি আয়ের ৫.৮ শতাংশে নেমে এসেছে।”

ছবি প্রতীকী
External Debt: ভারতের বৈদেশিক ঋণ ১০% বেড়ে ৭৩৬.৩ বিলিয়ন USD - বাড়লো জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণ
ছবি প্রতীকী
সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দাম; দিল্লিতে বাড়লো প্রিমিয়াম পেট্রোলের দাম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in