Assembly Polls 2026: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে আজই ঘোষিত হবে ভোট; বিকেলে কমিশনের সাংবাদিক বৈঠক

People's Reporter: আগেই জল্পনা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ মার্চের ব্রিগেড সমাবেশের পর যে কোনও সময় নির্বাচন ঘোষিত হবে। সেই জল্পনা সত্যি করে আজই নির্বাচন ঘোষণার সম্ভাবনা প্রবল।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফাইল ছবি, গ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে আজই ঘোষিত হতে চলেছে নির্বাচনী নির্ঘণ্ট। রবিবার ১৫ মার্চ বিকেল ৪টেয় সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। এই সাংবাদিক সম্মেলন থেকেই ভোটের নির্ঘণ্ট ঘোষিত হতে চলেছে। আগেই জল্পনা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ মার্চের ব্রিগেড সমাবেশের পর যে কোনও সময় নির্বাচন ঘোষিত হবে। সেই জল্পনা সত্যি করে আজই নির্বাচন ঘোষণার সম্ভাবনা প্রবল।

কোন কোন রাজ্যে ভোট

পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য যেসব রাজ্যে ভোট হবে তার মধ্যে আছে তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরি। এই পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে, তামিলনাড়ুর ১০ মে, আসামের ২০ মে, কেরালার ২৩ মে এবং পুদুচেরির ১৫ জুন।

কোন রাজ্যে কত আসন?

আসনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের বিধানসভায় আসনসংখ্যা সবথেকে বেশি। রাজ্যে ভোট হবে ২৯৪ আসনে। আসন সংখ্যার বিচারে এরপরেই স্থান তামিলনাড়ুর, সেখানে বিধানসভার মোট আসন ২৩৪। কেরালার বিধানসভা আসন ১৪০।  আসামের বিধানসভা আসন ১২৬ এবং পুদুচেরির বিধানসভা আসন ৩০।

কোন রাজ্যে ক'দফায় ভোট?

সূত্র অনুসারে পশ্চিমবঙ্গ এবং আসাম ছাড়া সব রাজ্যেই এক দফায় ভোট হবার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ এবং কেরলে ভোট হতে পারে দু’দফায়। তবে পশ্চিমবঙ্গে তিন দফায় ভোট হবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোট গণনার তারিখ সম্ভবত ২ অথবা ৩ মে। সব রাজ্যেই এপ্রিলের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে ভোটগ্রহণ হতে চলেছে। যেহেতু আসাম এবং পশ্চিমবঙ্গে বিহু এবং নববর্ষ উৎসব আছে তাই এই দুই রাজ্যে ভোটের তারিখ ঘোষণার সময় বিষয়টি নজরে রেখেই দিন ঘোষিত হবে বলে অনুমান করা হচ্ছে।

২০২১ সালে কোন রাজ্যে ক'দফায় ভোট হয়েছিল?

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল ৮ দফায়। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই আট দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফা ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফা ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফা ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফা ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফা ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফা ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফা ২৬ এপ্রিল (৩৪ আসন) এবং অষ্টম দফা ২৯ এপ্রিল (৩৫ আসন)। প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২টি আসনে ভোটগ্রহণ হয় ৩০ সেপ্টেম্বর।

আসামে ভোট হয়েছিল তিন দফায়, ২৭ মার্চ (৪৭ আসন), ১ এপ্রিল (৩৯ আসন) ও ৬ এপ্রিল (৪০ আসন)।

কেরালায় ভোট হয়েছিল এক দফায়, ৬ এপ্রিল।

তামিলনাড়ুতে ভোট হয়েছিল এক দফায়, ৬ এপ্রিল।

পুদুচেরিতে ভোট হয়েছিল ১ দফায়, ৬ এপ্রিল।

সব রাজ্যেই ভোট গণনা হয়েছিল ২ মে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal Weather Update: রবিবার থেকে রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
WB: ভোটের মুখে শুভেন্দু অধিকারীর উল্টো সুর শমীক ভট্টাচার্যর মুখে; সংখ্যালঘুদের কাছে যাবার বার্তা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in