West Bengal Weather Update: রবিবার থেকে রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে?

People's Reporter: সোমবার বীরভূম, মু্র্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা
রবিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাফাইল ছবি সংগৃহীত
Published on

ক্যালেন্ডার অনুযায়ী এখনও ফাল্গুন মাস চলছে। কিন্তু এরই মধ্যে পারদ ৩০ ডিগ্রি ছাড়িয়েছে।  তবে আবার কিছুদিনের জন্য স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। কারণ হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বীরভূম, মু্র্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে কমবে বৃষ্টি। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহ ধরেই হালকা বৃষ্টি হবে।

আগামী কয়েকদিন কলকাতায় দিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রির আশেপাশে। রাতের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছাকাছি।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আন্তর্জাতিক নারী দিবসের 'উপহার'! আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ‘যুবসাথী’-র টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in