Iran: ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশিকা বিদেশমন্ত্রকের, সহায়তার জন্য চালু হেল্পলাইন

People's Reporter: নির্দেশিকায় বলা হয়েছে, ইরানের পরিস্থিতি লাগাতার খারাপ হচ্ছে। তাই যেসব ভারতীয় নাগরিক বর্তমানে ইরানে আছেন তাঁদের অবিলম্বে ইরান ছাড়তে হবে।
ইরানে ভারতীয় দূতাবাস
ইরানে ভারতীয় দূতাবাস ফাইল ছবি সংগৃহীত
Published on

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরানের পরিস্থিতি। গত কয়েকদিন চলা একটানা বিক্ষোভের পর সোমবার ইরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ইরানের পরিস্থিতি লাগাতার খারাপ হচ্ছে। তাই যেসব ভারতীয় নাগরিক বর্তমানে ইরানে আছেন তাঁদের অবিলম্বে ইরান ছাড়তে হবে।

বর্তমানে ইরানে বসবাসকারী ছাত্র, ব্যবসায়ী, ভ্রমণকারী, তীর্থযাত্রী সহ সব ভারতীয় নাগরিককে অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। বাণিজ্যিক বিমান সহ যে পথে সম্ভব সেই পথেই অবিলম্বে ইরান ত্যাগ করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

ইরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সমস্ত ভারতীয় নাগরিকদের পাসপোর্ট, ভিসা, পরিচয়পত্র, অভিবাসন সংক্রান্ত তথ্য সবসময় সঙ্গে রাখবার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, যে কোনও প্রতিবাদ, বিক্ষোভস্থল থেকে দূরে থাকতে হবে। ভারতীয় নাগরিক এবং বংশোদ্ভূত ব্যক্তিদের অবশ্যই সর্বক্ষণ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং পরিস্থিতির দিকে নজর রাখার জন্য স্থানীয় সংবাদমাধ্যমের ওপরেও খেয়াল রাখতে হবে।

ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের পক্ষ থেকে ইরানের সমস্ত ভারতীয়কে অফিসিয়াল পোর্টাল https://www.meaers.com/request/home-এ নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ইন্টারনেট বা অন্য কোনও সমস্যার কারণে কোনও ভারতীয় নাগরিক পোর্টালে নাম নথিভুক্ত করতে না পারেন, সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যদের কোনও একজনকে তা করার অনুরোধ জানানো হয়েছে।

তাৎক্ষণিক সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হেল্পলাইনের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে আছে - +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯

এছাড়াও ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি অফিসিয়াল ই-মেল-এর উল্লেখ করা হয়েছে। যে ইমেলে ইরানের ভারতীয় নাগরিকরা যোগাযোগ করতে পারেন।  cons.tehran@mea.gov.in

এর আগে গত ১৪ জানুয়ারি ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা ইরান ভ্রমণ এড়িয়ে চলুন।

ইরানে গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। মূলত দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার ক্রমোবনতির প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ শুরু হয়েছিল বিভিন্ন শহরে। পরে তা ইরান জুড়ে ছড়িয়ে পড়ে এবং সেই বিক্ষোভ সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। মাঝখানে বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও গত কয়েকদিন থেকেই তা আরও জোরদার হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভের পাশাপাশি সরকারের সমর্থনেও বহু মানুষ রাস্তায় নেমেছেন।

এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের হুমকির উত্তরে ইরান জানিয়েছিল, ওয়াশিংটন তেহরানের মাটিতে আক্রমণ চালালে একইভাবে ইরানের প্রতিবেশী বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে ইরানের এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন।  

ইরানে ভারতীয় দূতাবাস
Iran: বিরোধীদের বিক্ষোভ, সরকারের সমর্থনে পাল্টা মিছিলে উত্তাল ইরান; চলছে ডোনাল্ড ট্রাম্পের হুমকিও
ইরানে ভারতীয় দূতাবাস
Iran: আর্থিক দুর্দশার বিরুদ্ধে ইরান জুড়ে চলছে বিক্ষোভ, সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান ছাত্র সমাজের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in