Hong Kong Open: হংকং ওপেনের সেমিতে সাত্বিক-চিরাগ! কোয়ার্টার ফাইনালে আয়ুষের মুখোমুখি লক্ষ্য সেন

People's Reporter: শেষ ১৬-তে এইচ এস প্রণয়কে ১৫-২১, ২১-১৮ এবং ২১-১০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন লক্ষ্য সেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

হংকং ওপেনের পুরুষদের সিঙ্গেলসে শেষ আটে লক্ষ্য সেন। শুক্রবার স্বদেশীয় আয়ুষ সেট্টির বিরুদ্ধে খেলবেন তিনি। অন্যদিকে পুরুষদের ডবলসে মালয়েশিয়ান প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন সাত্বিক-চিরাগ জুটি।

শেষ ১৬-তে এইচ এস প্রণয়কে ১৫-২১, ২১-১৮ এবং ২১-১০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন লক্ষ্য সেন। পাশাপাশি জাপানের কে নারাওকাকে ২১-১৯, ১২-২১ এবং ২১-১৪ ব্যবধানে পরাজিত করে শেষ আটে ওঠেন আয়ুষ সেট্টি। শুক্রবার দুই ভারতীয় টেনিস প্লেয়ার একে অন্যের মুখোমুখি হবেন।

অন্যদিকে, পুরুষদের ডবলসে দাপট দেখিয়ে চলেছে ভারতের সাত্বিক-চিরাগ জুটি। আজ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ান ইয়াপ-আরিফ জুটিকে ২১-১৪, ২০-২২ এবং ২১-১৬ ব্যবধানে পরাস্ত করে ভারতীয় জুটি।

উল্লেখ্য, চলতি বছর এখনও পর্যন্ত একটিও ওপেন চ্যাম্পিয়ন হতে পারেনি এই জুটি। বছরের শুরুতে মালয়েশিয়া ওপেনে দক্ষিণ কোরিয়ান জুটির কাছে সেমিফাইনালে ১০-২১ এবং ১৫-২১ ব্যবধানে হারতে হয়েছিল সাত্বিক-চিরাগকে। এরপর ইন্ডিয়া ওপেনে সেমিফাইনালে মালয়েশিয়ান প্রতিপক্ষের কাছে ১৮-২১ এবং ১৪-২১ পয়েন্টে হারতে হয়।

সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল থেকেও ছিটকে যেতে হয়েছিল ভারতীয় জুটিকে। মালয়েশিয়ান প্রতিপক্ষের কাছে ২১-১৯, ১০-২১ এবং ১৮-২১ ব্যবধানে হারতে হয়েছিল। জুলাইতে চায়না ওপেনে ফের মালয়েশিয়ার কাছে ১৩-২১ এবং ১৭-২১ ব্যবধানে হারে ভারতীয় জুটি। আগস্ট মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে ১৯-২১, ২১-১৮ এবং ১২-২১ ব্যবধানে হেরেছিল ভারতীয় জুটি।

প্রতীকী ছবি
উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় ৩৫ লক্ষ টাকার 'কলা কেলেঙ্কারি'! দুর্নীতির অভিযোগে BCCI-কে নোটিশ আদালতের
প্রতীকী ছবি
Argentina: ২ বছরেরও বেশি সময় পর ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারাচ্ছে আর্জেন্টিনা! প্রথমে কোন দেশ?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in