পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুফাইল ছবি ট্যুইটারের সৌজন্যে

Malaysia Masters: তাই জু ইয়ং-এর কাছে ফের হারলেন সিন্ধু, এই নিয়ে টানা সাতবার

তাই জু'র বিপক্ষে যেনো জিততেই ভুলে গিয়েছেন সিন্ধু। শুক্রবার মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ১-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো তাঁকে। তাই জু'র পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৩, ১২-২১, ২১-১২।
Published on

তাই জু ইয়ং-এর কাছে ফের একবার হারের মুখ দেখলেন জোড়া অলিম্পিক্স পদক জয়ী শাটলার পিভি সিন্ধু। এই নিয়ে টানা সাত ম্যাচে চীনা তাইপের প্রতিপক্ষের কাছে হারলেন ভারতের শীর্ষ খেলোয়াড়। তাই জু'র বিপক্ষে যেনো জিততেই ভুলে গিয়েছেন সিন্ধু। শুক্রবার মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ১-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো তাঁকে। তাই জু'র পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৩, ১২-২১, ২১-১২।

'পথের কাঁটা' তাই জু ইয়ং-এর বিপক্ষে এটি সিন্ধুর সপ্তম হার। ক্রমাগত হারের পর সিন্ধু, টোকিও অলিম্পিক্সের রুপো জয়ী বিশ্বের দু' নম্বর তারকাকে হারানোর জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করতে চেয়েছিলেন। তবে চীনা তাইপের খেলোয়াড়ের বিরুদ্ধে দাঁড়াতে পারলেন না।

শুক্রবার প্রথম সেটের শুরুটা হয়েছিলো হাড্ডাহাড্ডি। তবে অল্প সময় বাদেই প্রথম সেট সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে করে ফেলেন তাই জু। সপ্তম বাছাই সিন্ধু অবশ্য দ্বিতীয় সেটে যোগ্য জবাব দেন। চীনা তাইপের খেলোয়াড়ের বিরুদ্ধে ২১-১২ ব্যবধানে দ্বিতীয় সেটে জয় তুলে নেন তিনি। তবে তৃতীয় সেটে অসহায় আত্মসমর্পণ করেন ভারতের জোড়া অলিম্পিক্স পদক জয়ী শাটলার। একতরফা ভাবে ১২-২১ ফলে সিন্ধুকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছে যান তাই জু।

মুখোমুখি সাক্ষাতের বিচারে সিন্ধুকে ৫-১৭ ব্যবধানে পেছনে ফেলেছেন বিশ্বের দু'নম্বর তারকা তাই জু ইয়ং। শেষবার ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশীপে সিন্ধু হারিয়েছিলেন তাই জু' কে। তারপর টানা সাতবারের লড়াইয়ে আর জয়ের স্বাদ পায়নি ভারতীয় তারকা।

পি ভি সিন্ধু
Badminton Asia Championships: ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো সিন্ধুকে, গড়লেন নজিরও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in