IPL 2023: পারিবারিক কারণে দেশে ফিরছেন লিটন, বিপাকে KKR!

সাংবাদিক সম্মেলন শেষে কেকেআরের মিডিয়া ম্যানেজার বলেন, পরিবারে মেডিক্যাল এমার্জেন্সি থাকায় দেশে ফিরে যেতে হয়েছে লিটনকে। আজ সকালেই ঢাকা গিয়েছে লিটন।
লিটন দাস
লিটন দাসছবি - লিটন দাসের ফেসবুক পেজ
Published on

পারিবারিক কারণের জন্য লিটন দাস বাংলাদেশ ফিরছেন। সম্ভবত আর আসবেন না চলতি আইপিএলে। ফলে বেশ বিপাকে নাইটরা।

আগামী শনিবার ইডেনে গুজরাট টাইটন্স এর বিরুদ্ধে ইডেনে নামবে নাইটরা। সাংবাদিক সম্মেলন শেষে কেকেআরের মিডিয়া ম্যানেজার বলেন, ‘পরিবারে মেডিক্যাল এমার্জেন্সি থাকায় দেশে ফিরে যেতে হয়েছে লিটনকে। আজ সকালেই ঢাকা গিয়েছে লিটন। কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো জরুরি।’

কবে ফিরবেন লিটন? এই প্রশ্নের জবাব অবশ্য দিতে পারলেন না। কোচিতে হওয়া আইপিএলের নিলাম থেকে লিটন দাসকে এবার ৫০ লক্ষ টাকায় কেনে কেকেআর। বাংলাদেশী তারকা ক্রিকেটার মাত্র ১ ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মাত্র ৪ রান করেন। দুটো স্ট্যাম্প মিসও করেন।

রহমানুল্লা গুরবাজ, জেসন রয়ের মতো বিদেশি ওপেনার রয়েছেন। ফলে নাইটদের একাদশে লিটন সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন ছিল। তবে ঠিক কী কারণ তা লিটনের মুখ থেকে শোনা যায়নি। বাংলাদেশের অন্য ক্রিকেটার সাকিব আল হাসানও আসতে পারেননি বোর্ড থেকে অনুমতি না পাওয়ার জন্য। সব মিলিয়ে শেষ ম্যাচ জিতলেও বেশ অস্বস্তিতে নাইট শিবির।

লিটন দাস
৫০০ ওডিআই জয়! অস্ট্রেলিয়া, ভারতের পর তৃতীয় দেশ হিসেবে বড় নজির পাকিস্তানের
লিটন দাস
বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in